মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাের মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাতে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বাদী হয়ে হরিপুর থানায় মামলাটি দায়ের করেন। শনিবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি তদন্ত  মো. শরীফুল ইসলাম ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কলেজটিতে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলাকালে একদল ব্যক্তি হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তারা হট্টগোল সৃষ্টি করে পরীক্ষার খাতা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলাটি গ্রহণ করে। মামলায় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও প্রায় ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, তারা কোনো মব তৈরি করতে যাননি। তার দাবি, অবৈধভাবে ও মোটা অঙ্কের নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ছুটির দিনে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছিল। সে কারণে তারা সেখানে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন।

হরিপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. শরীফুল ইসলাম বলেন, নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

1

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

2

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

3

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

4

৪৮ ঘণ্টার মানবিক সংকটের অবসান: ঠাকুরগাঁওয়ের শূন্যরেখা থেকে ১

5

আগুনের শিখায় দগ্ধ ইসরাত জাহান সাথীর করুণ জীবন কাহিনি:

6

রাণীশংকৈলে ভূয়া খারিজ দেখিয়ে জমি রেজিস্ট্রি : দলিল লেখককে জর

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

বাড়ির উঠানে খেলতে থাকা শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তা

9

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

10

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

11

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

12

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নরসহ ৬ পদে নিয়োগ দেবেন রাষ্

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

15

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

16

রাণীশংকৈলে ইএসডিও–এডুকো শিক্ষা প্রকল্পের লার্নিং শেয়ারিং মি

17

ইতালি প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে নাট্যকর্মীর আত্মহত্যা

18

দিনদুপুরে জমি নিয়ে বিরোধ—নরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

19

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডলের দায়িত্ব গ্রহণের এক বছর পূ

20