মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: "লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৮ জুন) দুপুর ১২ টায় বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ উদ্যোগকে সফল করতে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখার উদ্যোগে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক (পিএলসি) ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু তাহের হাবীব এবং বালিয়াডাঙ্গী উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফজলে এলাহী।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও সুধীজন উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এই ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) খুলতে পারবেন এবং ডেবিট/এটিএম কার্ড সংগ্রহের সুযোগ পাবেন। আয়োজকরা জানান, ক্যাশলেস লেনদেনে জনগণকে উৎসাহিত করা, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং নিরাপদ ও আধুনিক আর্থিক লেনদেন নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

1

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

2

আগে পুলিশ ও প্রশাসন ভোট দিত, এবার তা হবে না: ঠাকুরগাঁয়ে মির্

3

একাত্তরের চেতনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: ঠাকুরগাঁওয়ে মির্জ

4

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালুর ঘোষণা — সুলতা

7

মনোনয়ন ঘোষণা ও বিএনপির রাজনৈতিক শৃঙ্খলা: ঐক্যই বিজয়ের চাবি

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে ‘বার কাউন্সিল এনরোলমেন্ট প্

11

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের পাঁ

12

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

13

যারা শুক্রবারের অনুষ্ঠানে গেছে তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে

14

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল— রাতের আঁধারে কাটলেন ধান, দ

15

হরিপুরে কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএ

16

ঠাকুরগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, কিশোর আটক

17

সকলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক-মির্জা ফখর

18

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

19

পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনের কারা

20