মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোর-কিশোরী ও যুবদের অংশগ্রহণে রাণীশংকৈলে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

শনিবার (৬ জুন) বিকাল ৫ টায় নন্দুয়ার ইউনিয়নের কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, 

এডুকো-ইএসডিও’র সে-লিড প্রকল্পের কিশোর-কিশোরী ও যুবদের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ৪০টি ভিন্ন ভিন্ন এলাকায় একযোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আমজুয়ান, ফুলবাড়ী ও কুমড়িয়া গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  আব্দুস সামাদ প্রধান। তিনি বক্তব্যে বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ এবং প্লাস্টিক পণ্য বর্জনে কিশোর-কিশোরী ও যুবদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কমিউনিটিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের আয়োজন করায় এডুকো ও ইএসডিও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিও, রাণীশংকৈল কার্যালয়ের প্রকল্প সমন্বয়কারী  শরিফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য দ্বিজেন্দ্র নাথ রায়, কুমুরিয়া কিশোর কিশোরী যুব ক্লাবের উপদেষ্টা বিমল চন্দ্র বর্মণ , প্রজেক্ট অফিসার শিউলি আক্তার, সহ এলাকার নারী পুরুষ ও শিশু শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, কিশোর-কিশোরী ও যুব ক্লাবের সদস্যরা নিজেদের সঞ্চয় এবং এলাকার দানশীল ব্যক্তিদের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অব্যাহত রাখবেন। বিশ্ব পরিবেশ দিবসকে স্মরণীয় করে রাখতে গত ৫ জুন এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এ বছর রাণীশংকৈল উপজেলায় যুবদের নেতৃত্বে ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে মোট ৭ হাজার ৫০০টি গাছ রোপণ ও পরিচর্যার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স

1

সাবেক জেলা যুবদল নেতা হারিস আহাম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী প

2

রাণীশংকৈলে ইএসডিও–এডুকো শিক্ষা প্রকল্পের লার্নিং শেয়ারিং মি

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুখোমুখি বিএনপি–জ

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

8

“যারা স্বাধীনতাবিরোধী, তাদের হাতে দেশ নিরাপদ নয়” — মির্জা ফখ

9

হরিপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

10

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ভারতের দূতকে তলব

11

হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা’—বিলবোর্ড ভাঙচুরে জামায়াতের

12

নির্বাচনকে ঘিরে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

ঐকমত্যের আড়ালে অগণতান্ত্রিক চাপ: একটি সুপরিকল্পিত ফাঁদ

15

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

16

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

17

পীরগঞ্জে যুব ও সেচ্ছাসেবক দলের নেতার রুহের মাগফেরাত কামনায় দ

18

১১ দলীয় জোট ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারব

19

অনলাইন উদ্যোক্তা শাহীনুর ইসলামের বিরুদ্ধে ৫ লাখ টাকা আত্মসাত

20