মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে ভূয়া খারিজ দেখিয়ে জমি রেজিস্ট্রি : দলিল লেখককে জরিমানা

মো. সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাল খারিজ, ডিসিআর ও দাখিলা ব্যবহার করে জমি রেজিস্ট্রির চেষ্টাকালে এক দলিল লেখককে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাণীশংকৈল সাব-রেজিস্ট্রার অফিসে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

সূত্রে জানা যায়, রাণীশংকৈলের দলিল লেখক অমল চন্দ্র এক গ্রাহকের জমি বিক্রির জন্য দলিল লেখেন। তিনি জমির নথিপত্রসহ দলিলটি সাব-রেজিস্ট্রার অফিসে পেশ করলে, যাচাইয়ের সময় কাগজগুলো জাল হিসেবে ধরা পড়ে।

ঘটনা জানাজানি হলে সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম বিষয়টি তাৎক্ষণিকভাবে এসিল্যান্ডকে অবহিত করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দলিল লেখককে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযুক্ত দলিল লেখক বলেন, “জমিটি রাণীশংকৈল উপজেলার বাংলাগড় মৌজার। দাতা ও গ্রহীতার তথ্য এখনই দিতে পারব না, কিছু সময় লাগবে।”

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি। অফিসের অন্যান্য কর্মচারীরাও মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন।

রাণীশংকৈলের সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান জানান,

> “প্রতারণার দায়ে দলিল লেখককে জরিমানা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব জাল কাগজপত্র তৈরি করা হয়েছে বাইরের কোনো কম্পিউটার দোকান থেকে।”

এদিকে, স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন—
 “এমন জাল কাগজপত্র তৈরিতে কিছু অসাধু ব্যক্তি সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের ভেতর থেকেই জড়িত থাকতে পারে। এর আগে এমন কাগজপত্র ব্যবহার করে জমি রেজিস্ট্রির নজিরও রয়েছে।”



তাদের প্রশ্ন—“মাত্র পাঁচ হাজার টাকার জরিমানায় কি শেষ হবে বিষয়টি? মূল উৎস ও জড়িত ব্যক্তিদের শনাক্ত না করলে এই প্রতারণা বন্ধ হবে না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগে শিবির নেতার বিরুদ্ধে মামলা, আত্মগোপনের নাটকে

1

রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়রসহ ৫ নেতা গ্রেপ্

2

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ: ওসিসহ ৫ পুলিশ স

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

রাণীশংকৈলে দুর্যোগের সেতুতে জনদূর্ভোগে অতিষ্ঠ কৃষকরা ঢাল বেশ

5

পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় পড়ে ছিল জুলাই যোদ্ধার কৃত্রি

6

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

7

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ মির্জা ফখরুল

8

রাণীশংকৈলে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম

9

নির্বাচন কীভাবে হবে রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্

10

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার

11

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

12

ভারতীয় এজেন্ট উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে

13

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

14

ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনী হাওয়া : শোডাউন আর প্রচারণায় মুখর

15

ঐকমত্যের আড়ালে অগণতান্ত্রিক চাপ: একটি সুপরিকল্পিত ফাঁদ

16

‘আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে’ — ঠাকুরগাঁওয়ে

17

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাণীশংকৈল পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচ

18

হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

19

মেয়ের বিয়ের দুদিন আগে বাবা গ্রেফতার, বিয়ে হয়ে গেল শোকের ছায়া

20