মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধর: থানায় মামলা, জেলা কৃষি দপ্তরের তদন্ত কমিটি গঠন

মো: মোবারক আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার বিতরণকে কেন্দ্র করে উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অবশেষে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আটজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনাটির তদন্তে জেলা কৃষি অফিস তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলার উমরাডাঙ্গী বাজারে সার ডিলার ‘মল্লিক ট্রেডার্স’-এর প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। এ সময় তিনটি ভ্যানে করে পাঁচজন কৃষক ৩৩ বস্তা সার নিয়ে যাওয়ার দৃশ্য দেখে অন্যান্য কৃষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে সেখান থেকে সরে যান।

পরবর্তীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলামকে ঘটনাস্থলে আসার অনুরোধ জানান। তিনি আকতার হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে ক্ষুব্ধ জনতা আকতার হোসেনের ওপর হামলা চালায়। গুরুতর আহত তাকে থানা পুলিশ উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহিদুল ইসলাম বলেন,
“আমার সহকর্মীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চোখের সামনে একজন সরকারি কর্মকর্তার ওপর এভাবে মব হামলা হওয়া অত্যন্ত বেদনাদায়ক। ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে এবং জেলা কৃষি অফিস তদন্ত কমিটি করেছে।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শস্য আলমগীর কবির জানান, তাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান এবং রাণীশংকৈল অতিরিক্ত কৃষি অফিসার সাবের আলম।
তিনি বলেন,
“আমরা সরেজমিনে তদন্ত করছি—সরকারি কর্মকর্তা বা কর্মচারীর কোনো গাফিলতি ছিল কি না, এবং ঘটনাটি কীভাবে ঘটল। দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।”

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আহত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করা হয়েছে।
তিনি বলেন,
“তদন্ত চলছে। অভিযুক্তদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোর-কিশোরী ও যুবদের অংশগ্রহণে রাণীশংকৈলে বিশ্ব পরিবেশ দিবস

1

গাজীপুরে জমে উঠেছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা

2

টক অব দ্য কান্ট্রি: তর্কে জড়িয়ে আলোচনায় ডা. ধনদেব, যিনি ঠাকু

3

তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে বৃষ্টিভেজা শোডাউন

4

ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদ

5

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

6

নওগাঁয় মোটরসাইকেল–চার্জার ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ১

7

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো ভ্যানচালকের মৃত্যু

8

রাণীশংকৈল উপজেলায় সরকারি বালু মহাল না থাকায় চরম বিপাকে উন্নয়

9

১১ দলীয় জোট ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারব

10

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

11

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের প্রার্থী দাবিতে হরিপুরে বিক্ষোভ

12

এনসিপির ‘শাপলা’ প্রতীক দেবে না নির্বাচন কমিশন

13

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

14

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

15

রাণীশংকৈলে মুজিবুর রহমান কারাদন্ড প্রদান করেলেন আরেক মুজিবুর

16

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ভারতের দূতকে তলব

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

রাণীশংকৈলে ভূয়া খারিজ দেখিয়ে জমি রেজিস্ট্রি : দলিল লেখককে জর

19

শখ থেকে সফলতা: রাণীশংকৈলের মোশাররফ এখন বাণিজ্যিক পাখি খামারি

20