মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়াতে যোগদান

জাগরণ বিডি নিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পাঁচবার বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর মগবাজারে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি জামায়াতে যোগদান করেন।

সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম, ইসলামি মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।

যোগদানের সময় মেজর (অব.) আক্তারুজ্জামান বলেন, তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধের আলোকে দেশ ও জাতির কল্যাণে অবশিষ্ট জীবন অতিবাহিত করতে চান। একই সঙ্গে তিনি দেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দলটির নিয়ম-নীতি, আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি সর্বদা আনুগত্য বজায় রাখার অঙ্গীকারও করেন।

এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করে দলে স্বাগত জানান এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

রাজনৈতিক পটভূমি

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন সংগঠক হিসেবে পরিচিত। স্বাধীনতার পর তিনি দীর্ঘদিন রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তিনি বিএনপি থেকে মোট পাঁচবার বহিষ্কৃত হন বলে দলীয় সূত্রে জানা যায়।

বর্তমানে তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা, ন্যায্য অধিকার ও রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তার জামায়াতে যোগদানকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

1

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চাইছে এনসিপি

2

‘আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে’ — ঠাকুরগাঁওয়ে

3

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

4

রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

5

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিম

6

হরিপুরে এমপি ড. আব্দুস সালামের উদ্যোগে অনুদান বিতরণ

7

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

8

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

9

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ৯, বিএনপ

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও- নর্দান ইউনিভার্সিটির শিক্ষা

12

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে জেলা এনসিপি নেতাকে অব্

13

রাবিতে নির্বাচনে জামায়াতপন্থিদের ভরাডুবি

14

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

15

অসময়ে বৃষ্টি রাণীশংকৈলে ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মুখে হতাশ

16

হরিপুরে-সাংবাদিকদের-সাথে-জামায়াতের-এমপি-প্রার্থীর-মতবিনিময়-

17

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

18

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুখোমুখি বিএনপি–জ

19

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হাল

20