মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে দুর্যোগের সেতুতে জনদূর্ভোগে অতিষ্ঠ কৃষকরা ঢাল বেশি, ভেঙে গেছে সংযোগ সড়ক – ভোগান্তি চরমে

সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)ঃ

দুর্যোগকালীন জনদূর্ভোগ কমাতে সরকারি উদ্যোগে নির্মাণ করা হলেও, উল্টো ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রাণীশংকৈলের একটি কালভার্ট। সেতুর ঢাল অতিরিক্ত উঁচু এবং সংযোগ সড়ক ভেঙে পড়ায় কৃষকরা এখন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নেকমরদ ইউনিয়নের গুপনিহার এলাকায় ২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৬১ লাখ ৬৮ হাজার ৬০৪ টাকা ব্যয়ে ১২ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হয়। মূল সড়ক থেকে প্রায় ৫ ফুট উঁচু করে নির্মিত হওয়ায় কৃষিপণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কৃষকদের অভিযোগ
সেতুতে ওঠা-নামার রাস্তায় ঢাল বেশি এবং সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় ট্রলি, ভ্যান, মোটরসাইকেলসহ যে কোনো বাহনে পণ্য নিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে পণ্য বাজারে নিতে হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক সচেতন ব্যক্তি বলেন, “কাজের শুরুতেই আমাদের জমির ক্ষতি হয়েছে। এখন সেতুটি ব্যবহারের সময়ও পণ্য পরিবহনে হয়রানি ও অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। সামনে ধান কাটার মৌসুম, তাই দ্রুত সমাধান জরুরি।”

পরিকল্পনার ঘাটতি ও ত্রুটিপূর্ণ কাজের অভিযোগ,
 স্থানীয়দের দাবি—সঠিক সার্ভে ও পরিকল্পনা ছাড়া প্রকল্প বাস্তবায়নের কারণেই এই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মাদূদ বলেন—“ধান কাটার পর প্রকল্পের মাধ্যমে সংযোগ সড়ক মেরামত করা হবে। জনদূর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রামবাসী দ্রুত সংস্কারের মাধ্যমে তাদের ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

1

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল ইসলা

2

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে জেলা এনসিপি নেতাকে অব্

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

5

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

6

জুলাই–আগস্ট গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৭ নভেম্বর

7

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

8

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরীর দাফন সম্প

9

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

10

বাড়ির উঠানে খেলতে থাকা শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তা

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হাল

13

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

14

গাংনীর সীমান্তে বিএসএফের হস্তান্তরে ৬০ বাংলাদেশি ফেরত

15

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

16

হরিপুরে মাদ্রাসা কমিটি গঠনে ‘গোপনীয়তার’ অভিযোগ মিথ্যা ও বান

17

রাণীশংকৈলে মানবিকতার ছোঁয়ায় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব

18

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

19

হরিপুরে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স

20