মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইতালি প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে নাট্যকর্মীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইতালিতে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শামীম আকতার (৪০) নামে এক নাট্যকর্মী। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় নাট্যদল বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর সদস্য ছিলেন এবং বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, দুই মাস আগে স্ত্রী মুক্তা আক্তার ইতালি গেলেও ভিসা জটিলতায় শামীম যেতে পারেননি। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

শামীমের ভাই জাপান জানান, “ভাবি ফোনে বললেন ভাই ঘরে ফাঁস দেওয়ার চেষ্টা করছে। দৌড়ে গিয়ে দেখি সব শেষ।”

স্থানীয়রা জানান, দাম্পত্য জীবনে শামীম-মুক্তার মধ্যে গভীর ভালোবাসা ছিল। তবে স্ত্রীর দূরত্ব, অর্থনৈতিক চাপ ও মানসিক কষ্টে শামীম দিন দিন নিঃসঙ্গ হয়ে পড়েন।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই উপদেষ্টার অনুসারীদের বিরোধে আটকে গেল এনসিপির ‘তৃতীয় জোট’

1

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

2

হরিপুরে এমপি ড. আব্দুস সালামের উদ্যোগে অনুদান বিতরণ

3

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

4

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

5

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, নিরাপত্তায় কড়া প্রস্

6

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাণীশংকৈলে এলজিইডির রাস্

7

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

8

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাণীশংকৈল পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচ

9

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

রাণীশংকৈলে স্ত্রীর সাথে অভিমান করে ওষুধ কোম্পানির কর্মচারীর

12

উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শনে রাণীশংকৈলে বিভাগীয় উপ-সচিব

13

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

14

হাতীবান্ধায় ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে শি

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই

17

হরিপুর সীমান্তে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

18

অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল: জুলাই সনদে বাদ পড়

19

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

20