মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার বার্তা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সরকারি ছুটির দিনেও মাঠপর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড তদারকিতে সক্রিয় রয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সরকারি প্রকল্পসমূহের বাস্তব অগ্রগতি পর্যবেক্ষণে তিনি আকস্মিকভাবে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

শুক্রবার (১২জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়ন ও ২ নম্বর আমগাঁও ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় চলমান বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন ইউএনও। এ সময় তিনি প্রকল্পগুলোর কাজের গুণগত মান, বাস্তবায়নের অগ্রগতি এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে ইউএনও চন্দন কর বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা গাফিলতি বরদাশত করা হবে না। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্ধারিত সময়সীমা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। তিনি কাজের মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা ইউএনও’র এই আকস্মিক পরিদর্শনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, মাঠপর্যায়ে প্রশাসনের এমন সক্রিয় উপস্থিতি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে এবং জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউএনও’র এই উদ্যোগে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে পূবালী ব্যাংক ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠি

1

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে জেলা এনসিপি নেতাকে অব্

2

যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

5

আগে পুলিশ ও প্রশাসন ভোট দিত, এবার তা হবে না: ঠাকুরগাঁয়ে মির্

6

নওগাঁয় মোটরসাইকেল–চার্জার ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ১

7

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

রাণীশংকৈলে যুবসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

10

নির্বাচন কীভাবে হবে রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্

11

ঢাকার ৮টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

12

ঠাকুরগাঁওয়ের বুঁড়িবাধে মাছ ধরার মহাউৎসব

13

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল ইসলা

14

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

15

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্

16

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

17

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

18

রাণীশংকৈলে নির্বাচনী আইন মেনে পোস্টার অপসারণ করলেন জামায়াতের

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20