মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ মির্জা ফখরুলের

মো: মোবারক আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গোটা দেশের মানুষ একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের অপেক্ষায় থাকলেও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই প্রত্যাশার সঙ্গে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক।

শুক্রবার (৯ জানুয়ারি) ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “সাম্প্রতিক সময়ে যেভাবে রাজনৈতিক সহিংসতা বাড়ছে এবং রাজনৈতিক ব্যক্তিদের হত্যা করা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে আমাদের দলের একাধিক নেতাকর্মী খুনের শিকার হয়েছেন। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানালেও দুঃখজনকভাবে সরকার এখন পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে সরকারকে আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় কখনো দেখিনি ছাত্র সংসদ কিংবা বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলেছে। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে বলে আমি মনে করি না।”
ঠাকুরগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অবহেলিত ও পিছিয়ে পড়া অঞ্চলগুলোর উন্নয়ন ও শিল্পায়নে যে উদ্যোগ নিয়েছিলেন, তারেক রহমান সেই আদর্শ ও ধারাবাহিকতাতেই দেশ ও মানুষের কল্যাণে চিন্তা করবেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ভবিষ্যতে যদি বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসে সরকার গঠন করতে পারে, তাহলে দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

তারেক রহমান বাংলাদেশে এসে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াবেন-

2

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

3

রাণীশংকৈলে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করায় পল্লী চিকিৎসককে জরি

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

শীর্ষ ৬ নেতার আসন জানতে চাইল বিএনপি

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

8

রাণীশংকৈলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ১জন নিহত, ১জন গুরুতর আহত

9

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের প্রার্থী দাবিতে হরিপুরে বিক্ষোভ

10

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

11

দুই উপদেষ্টার অনুসারীদের বিরোধে আটকে গেল এনসিপির ‘তৃতীয় জোট’

12

গাংনীর সীমান্তে বিএসএফের হস্তান্তরে ৬০ বাংলাদেশি ফেরত

13

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নরসহ ৬ পদে নিয়োগ দেবেন রাষ্

14

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

15

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

16

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

17

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্

18

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

19

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

20