মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মো: মোবারক আলী-স্টাফ রিপোর্টার-:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যারা ১৯৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করেছে, গণহত্যায় পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে—তাদেরকে বর্জন করতে হবে।” তিনি দেশের পক্ষে ও গণতন্ত্রের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি বিটি স্কুল মাঠে পৃথক দুটি নির্বাচনী জনসংযোগ সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পূর্বের স্বৈরাচারী সরকারের মতো চাকরির জন্য কোনো ঘুষ নেওয়া হবে না এবং কাউকে ঘুষ নিতেও দেওয়া হবে না। সব ধরনের চাকরি হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে।
তিনি বলেন, “আমরা আমানতের খেয়ানত করি না। জনগণ আমাদের যে ভোট দিয়ে দায়িত্ব দেবে, সেটি একটি পবিত্র আমানত। আমরা জীবন দিয়ে হলেও সেই আমানত রক্ষা করবো—ইনশাআল্লাহ।”
তিনি আরও অভিযোগ করেন, দেশের সর্বনাশ করে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেছেন। এতে শুধু তার দলের নেতা-কর্মীরাই নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াই বিপর্যস্ত হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের সাহস নিয়ে থাকতে হবে। আপনাদের যেকোনো সমস্যায় আমরা পাশে আছি। আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন—কেউ বাধা দিলে আমরা আপনাদের পাশে থাকবো।”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “৭১ আমাদের অস্তিত্ব। এই ইতিহাস মাথায় রেখেই দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিম

1

হরিপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

2

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

3

তারেক রহমান বাংলাদেশে এসে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াবেন-

4

রাণীশংকৈলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাত

5

সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন ও ক্যাথ-ল

6

হরিপুরে মাদ্রাসা কমিটি গঠনে ‘গোপনীয়তার’ অভিযোগ মিথ্যা ও বান

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

9

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল : সিইসি

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

শখ থেকে সফলতা: রাণীশংকৈলের মোশাররফ এখন বাণিজ্যিক পাখি খামারি

12

দিনদুপুরে জমি নিয়ে বিরোধ—নরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

13

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের প্রার্থী দাবিতে হরিপুরে বিক্ষোভ

14

আমি তোমাকে ছাড়া আর কোনো নারীকে স্পর্শ করিনি—সুইসাইড নোট লিখে

15

আমাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়ে বিশ্ব চালানো যাবে”—রাণীশং

16

একাত্তরের চেতনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: ঠাকুরগাঁওয়ে মির্জ

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

পাঁচবিবি আড়ৎদার সমিতির সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

19

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

20