মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিনদুপুরে জমি নিয়ে বিরোধ—নরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক-জাগরণ বিডি:

নরসিংদীর রায়পুরা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইবোনদের হামলায় দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চরসুবুদ্ধি গ্রামের আবু তাহেরের ছেলে ফুরা মিয়া (৪০) ও তার ছোট ভাই শাকিল মিয়া (৩০)।

পারিবারিক সূত্র জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার সকাল থেকে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি চরমে উঠলে দুপুর ১২টার দিকে অভিযুক্ত আউয়াল, তার ছেলে শিপন-রিপন ও মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়সহ ১০-১২ জন দা, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা চালায়।

এ সময় হামলা ঠেকাতে গেলে ফুরা মিয়া ও শাকিলসহ পরিবারের আরও কয়েকজনকে বেধড়ক কোপায় ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফুরা ও শাকিলকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত মনিরা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান চিকিৎসকরা।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা বলেন, “বেলা পৌনে ১টার দিকে আহতদের আনা হলে দুই ভাইকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর ধরন ও আঘাত সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, “তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আরও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুলকে নিয়ে বিতর্কিত মন

1

হরিপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

2

রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ সরিষা চাষ------ব্যস্ত সময় পার করছেন

3

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্র

4

উপদেষ্টা পরিষদে ‘গণভোট অধ্যাদেশ–২০২৫’ অনুমোদন

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

7

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল— রাতের আঁধারে কাটলেন ধান, দ

8

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

9

আমাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়ে বিশ্ব চালানো যাবে”—রাণীশং

10

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে জেলা এনসিপি নেতাকে অব্

11

অসময়ে বৃষ্টি রাণীশংকৈলে ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মুখে হতাশ

12

সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন ও ক্যাথ-ল

13

আগুনের শিখায় দগ্ধ ইসরাত জাহান সাথীর করুণ জীবন কাহিনি:

14

রাণীশংকৈলে ‘সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অন্তর্ভুক্তি’ শীর্ষক

15

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হাল

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

অনলাইন উদ্যোক্তা শাহীনুর ইসলামের বিরুদ্ধে ৫ লাখ টাকা আত্মসাত

18

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

19

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বা

20