মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

একাত্তরের চেতনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

মুনসুর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে দেশব্যাপী একটি মহল সুপরিকল্পিতভাবে চক্রান্ত করছে। যারা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল এবং মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষ হত্যায় অংশ নিয়েছিল— আজ সেই একই চক্র দেশকে গ্রাস করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেন তিনি।

সোমবার ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড আয়োজিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন,
“আজকে প্রচার করা হচ্ছে, নাকি মুক্তিযোদ্ধারা ৭১-এ কিছুই করেননি, দেশের জন্য কোনো অবদান রাখেননি। যেন যারা আজ ক্ষমতায় এসেছে, তারাই সব করেছে! হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে, মা-বোনেরা নির্যাতনের শিকার হয়েছেন— এগুলো কি আমরা ভুলে যেতে পারি?”

তিনি আরও বলেন,
“১৯৭১ সালে যারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে যোগসাজশ করে মানুষ হত্যা করেছে, নারীদের ওপর নির্যাতন চালিয়েছে— তাদের সঙ্গে আপোস করা যায় না। আজও তারা ধর্মীয় আবেগকে ব্যবহার করে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। আমাদের রুখে দাঁড়াতে হবে, একাত্তরের চেতনা সামনে আনতে হবে।”

এসময় উপস্থিত মুক্তিযোদ্ধাদের একজন স্লোগান দেন—
একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার— রাজাকার, আলবদর, সাবধান!”

বিএনপি মহাসচিব উল্লেখ করেন,
“মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং ভাতার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া। মুক্তিযোদ্ধাদের সম্মান আমরা করেছি, ভবিষ্যতেও করব।”

হিন্দু-মুসলিম ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন,
“এই দেশে আমরা সবাই ভাই ভাই। কেউ যেন আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে না পারে।”

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল সতর্ক করে বলেন,
“নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ। দেশের জন্য একটি নির্বাচিত সরকার অত্যন্ত প্রয়োজন।”

অন্তর্বর্তী সরকারের বিষয়ে তিনি বলেন,
“তাদের প্রতি আমাদের সম্মান আছে। তবে দ্রুত তফসিল ঘোষণার ব্যবস্থা করে নির্বাচিত সরকার গঠনের পথ উন্মুক্ত করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মদ খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

3

বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন , স্পষ্ট করলেন মি

4

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আদিবাসী যুবকের মৃত্যু

5

‘আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে’ — ঠাকুরগাঁওয়ে

6

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

7

সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন ও ক্যাথ-ল

8

হাজিরা খাতায় আর নাম লেখা হলো না মাহাবুবের রাণীশংকৈলে সড়ক দু

9

হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

10

নির্বাচনকে ঘিরে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

11

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবসে এএফসি নারী ফুটবল দিবস উদ্‌

12

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দেওয়ার আহ্বান — উ

13

ঠাকুরগাঁওয়ের বুঁড়িবাধে মাছ ধরার মহাউৎসব

14

ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনী হাওয়া : শোডাউন আর প্রচারণায় মুখর

15

হরিপুরে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্ত

16

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

17

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্

18

এনজিও ঋণের বোঝা থেকে মায়েদের মুক্ত করবো” — মির্জা ফখরুল

19

টক অব দ্য কান্ট্রি: তর্কে জড়িয়ে আলোচনায় ডা. ধনদেব, যিনি ঠাকু

20