মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমান বাংলাদেশে এসে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াবেন-খোকন তালুকদার

বিএনপি নির্বাহী কমিটির  সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং কালকিনি- মাদারীপুর-৩ আসনে ধানেরশীষের  মনোনয়ন প্রত্যাশী  আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, জনাব তারেক রহমান বাংলাদেশে এসে সকল নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াবেন এবং সুখেদুঃখে এদেশের মানুষের পানুষের পাশে থাকবেন।

তিনি আরো বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলন থেকে শুরু করে ১৭ বছর গুম, খুন হওয়া এবং আজকে যারা কষ্টে আছেন, যে সকল পরিবার অসহায় আছেন ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে এসে সে সকল পরিবারের পাশেও দাঁড়াবেন এবং তাদের দায়িত্ব নিবেন। 

খোকন তালুকদার বাংলাদেশ জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না। আপনারা বলেন দাঁড়ি-পাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে তাহলে আপনারা যখন ২০১৮ সালে ধানের শীষ মার্কা নিয়ে  যারা ধানের শীষের প্রার্থী হয়েছিলেন আপনাদের মার্কা ছিলো না তখন কি আপনারা জাহান্নামে গিয়েছিলেন?

শুক্রবার (১৭অক্টোবর) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার পশ্চিম খান্দুলীর বালুর মাঠে ডাসার উপজেলার ৫টি ইউনিয়নের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। 

ডাসার উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী মোঃ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ সালাম খান, বিএনপি নেতা সেলিম চৌধুরীসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, কিশোর আটক

1

নির্বাচন কীভাবে হবে রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্

2

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডলের দায়িত্ব গ্রহণের এক বছর পূ

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

যারা শুক্রবারের অনুষ্ঠানে গেছে তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে

5

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

6

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল ইসলা

7

চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

8

রাণীশংকৈলে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

হরিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী

11

ভোট গণনার সময় উপস্থিত থাকবেন সাংবাদিকরা

12

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

আগে পুলিশ ও প্রশাসন ভোট দিত, এবার তা হবে না: ঠাকুরগাঁয়ে মির্

15

গাংনীর সীমান্তে বিএসএফের হস্তান্তরে ৬০ বাংলাদেশি ফেরত

16

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

17

ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনী হাওয়া : শোডাউন আর প্রচারণায় মুখর

18

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

19

রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়রসহ ৫ নেতা গ্রেপ্

20