মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

জাগরণ বিডি ডেস্ক:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে উল্লেখযোগ্য সংখ্যক আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত হতে পারে।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরবর্তী কর্মসূচি জানানো হবে।

স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, বৈঠকে একক ও জোটগত প্রার্থী মনোনয়নই প্রধান আলোচ্য হিসেবে রাখা হয়েছে। গুলশানের বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকলেও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন তারেক রহমান। এদিকে সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে বিভাগওয়ারী সাংগঠনিক সম্পাদকদেরও গুলশানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার রাতে বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে প্রবাসী সদস্যদের জন্য প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচি চালু করা হয়। রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান জানান, খুব শিগগিরই ধাপে ধাপে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।

তিনি বলেন, “দল যাকে যে আসনে মনোনীত করবে, তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্তই হবে চূড়ান্ত।”

গত দুই সপ্তাহ ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন তিনি। সেখানে দলীয় শৃঙ্খলার ওপর জোর দিয়ে তারেক রহমান স্পষ্ট বার্তা দেন—মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথম দফায় প্রায় দুই শত আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রায় ২০০ আসনের প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও যুবলীগের তিন নেতা গ্রেফতা

1

দুই উপদেষ্টার অনুসারীদের বিরোধে আটকে গেল এনসিপির ‘তৃতীয় জোট’

2

গাংনীর সীমান্তে বিএসএফের হস্তান্তরে ৬০ বাংলাদেশি ফেরত

3

এনজিও ঋণের বোঝা থেকে মায়েদের মুক্ত করবো” — মির্জা ফখরুল

4

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

5

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

6

রাণীশংকৈলে মুজিবুর রহমান কারাদন্ড প্রদান করেলেন আরেক মুজিবুর

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে জেলা এনসিপি নেতাকে অব্

9

চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

10

বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরিপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সম

11

হরিপুরে-সাংবাদিকদের-সাথে-জামায়াতের-এমপি-প্রার্থীর-মতবিনিময়-

12

পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় পড়ে ছিল জুলাই যোদ্ধার কৃত্রি

13

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

14

“যারা স্বাধীনতাবিরোধী, তাদের হাতে দেশ নিরাপদ নয়” — মির্জা ফখ

15

৭ই নভেম্বর—ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর

16

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুলকে নিয়ে বিতর্কিত মন

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

সরকার ৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে

19

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরীর দাফন সম্প

20