মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজনীতি করে ধনী হইনি, পৈত্রিক সম্পদ বিক্রি করতে হয়েছে—মির্জা ফখরুল

মো: মোবারক আলী-স্টাফ রিপোর্টার: রাজনীতি করে ধনী হইনি; বরং রাজনীতি করতে গিয়ে পৈত্রিক সম্পদ বিক্রি করতে হয়েছে—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার কালিতলায় নিজ নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি হিন্দু ভোটারদের উদ্দেশে বলেন, “হিন্দু ভাইয়েরা আপনারা ভয় পাবেন না। নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেবেন। ভোট দেওয়া আপনাদের অধিকার—আপনারা অবশ্যই ভোটকেন্দ্রে যাবেন।”
নিজের রাজনৈতিক জীবনের ত্যাগ ও নির্যাতনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “আমাকে ঢাকায় বাসা থেকে ধরে নিয়ে জেলে পাঠানো হয়েছিল। জেলে থাকা অবস্থায় জানতে পারি আমার স্ত্রী গুরুতর অসুস্থ, অপারেশন প্রয়োজন। তবুও আমাকে মুক্তি দেওয়া হয়নি। জেলে থাকা অবস্থাতেই আমার স্ত্রীর অপারেশন হয়েছে। অনেক নির্যাতন সহ্য করেছি, কিন্তু কখনো মাথা নত করিনি।”
তিনি আরও বলেন, “আমাদের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। সেই অধিকার এবার আমরা পেয়েছি। ভোটের তফসিল ঘোষণা হয়েছে। তবে একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে।”
দেশের সমৃদ্ধি ও জনগণের নিরাপত্তার স্বার্থে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা বিএনপিকে ভোট দিন। ইনশাআল্লাহ বিএনপি আপনাদের নিরাশ করবে না। জনগণের সেবায় আমরা সবসময় নিয়োজিত থাকব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

শীর্ষ ৬ নেতার আসন জানতে চাইল বিএনপি

2

ভোট গণনার সময় উপস্থিত থাকবেন সাংবাদিকরা

3

ঢাকার ৮টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

4

সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

হরিপুরে এমপি ড. আব্দুস সালামের উদ্যোগে অনুদান বিতরণ

7

সকলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক-মির্জা ফখর

8

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

গাংনীর সীমান্তে বিএসএফের হস্তান্তরে ৬০ বাংলাদেশি ফেরত

11

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, নিরাপত্তায় কড়া প্রস্

12

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

13

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার

14

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটি’র পথসভার ব

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

বাড়ির উঠানে খেলতে থাকা শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তা

17

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে হরিপুরে কম্বল বিতরণ

18

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নরসহ ৬ পদে নিয়োগ দেবেন রাষ্

19

টক অব দ্য কান্ট্রি: তর্কে জড়িয়ে আলোচনায় ডা. ধনদেব, যিনি ঠাকু

20