মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমরা জামায়াতের মতো নিছক সমালোচনায় বিশ্বাস করি না — ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

মো: মোবারক আলী, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা নিছক সমালোচনায় বিশ্বাস করি না, বিএনপি সব সময় কাজ ও কর্মে বিশ্বাস করে।”

বুধবার (০৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “গত কিছুদিন ধরে পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দেখছি একটি দল নারীদের হেয় করে নানা অশালীন মন্তব্য করছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী যে নারী—আমাদের মা-বোনদের সম্মান দিতে যারা জানে না, তারা কীভাবে দেশ পরিচালনা করবে?”
প্রতিপক্ষ জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, “নির্বাচন করা ও রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু দয়া করে মিথ্যা বলবেন না। আজ একটি দল নতুনভাবে রাজনীতিতে এসেছে, আগে আমরা তাদের এমনভাবে দেখিনি। বিএনপি সব সময় কর্মে বিশ্বাস করে, নিছক সমালোচনায় নয়।”
তিনি আরও বলেন, “জামায়াত ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। মা-বোনদের ভুল বুঝিয়ে বলা হচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। এটা কোনো মুসলমান বিশ্বাস করে না। মাকে শ্রদ্ধা না করলে কেউ বেহেশত পেতে পারে না। এমনকি চরমোনাই পীর সাহেবও বলেছেন—জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়।”
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষিভিত্তিক শিল্প স্থাপন, নতুন কলকারখানা গড়ে তোলা, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ এবং দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ সরকার আমার বিরুদ্ধে ১১৭টি মিথ্যা মামলা দিয়েছে। আমাকে সাড়ে তিন বছর জেলে থাকতে হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ১০ বছর জেলে রাখা হয়েছে। ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।”
তিনি জানান, নতুন সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।
মির্জা ফখরুল ভোটারদের উদ্দেশে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন।”
তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে, ন্যায্য মূল্যে সার, বীজ, তেল ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা হবে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। নারীদের এনজিও ঋণের কিস্তির দায়ভার সরকার নেবে। পাশাপাশি দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
পথসভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আদিবাসী যুবকের মৃত্যু

1

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

2

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ভারতের দূতকে তলব

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

হরিপুর সীমান্তে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

5

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নরসহ ৬ পদে নিয়োগ দেবেন রাষ্

8

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

9

সাবেক জেলা যুবদল নেতা হারিস আহাম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী প

10

রাণীশংকৈল উপজেলায় সরকারি বালু মহাল না থাকায় চরম বিপাকে উন্নয়

11

দাফন শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত স্

12

রাণীশংকৈলে যুবসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

16

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

17

আন্তর্জাতিক নারী দিবসে ইএসডিও এডুকোর সাইকেল র‍্যালি।

18

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হাল

19

রাণীশংকৈলে সুপারের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কর্তনের লিখিত অভি

20