মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jan 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনজিও ঋণের বোঝা থেকে মায়েদের মুক্ত করবো” — মির্জা ফখরুল

মো: মোবারক আলী-স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই—যেখানে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। যারা বিভেদ সৃষ্টি করে, তারা দেশের ক্ষতি করে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, তবে আমাদের কেউ থামাতে পারবে না।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা নিমবাড়ী এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমি জোর দিয়ে বলতে চাই—আপনাদের আমানত ভোটের দায়িত্ব আমি নেব, কখনো খেয়ানত করবো না।”
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশে এক কোটির মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মায়েদের কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে এবং কৃষকদের কৃষি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পথসভায় তিনি ঘোষণা দেন, “বিএনপি ক্ষমতায় এলে যাদের কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত রয়েছে, তা মওকুফ করা হবে। পাশাপাশি যারা এনজিও থেকে ঋণ নিয়েছেন, সেই ঋণ পরিশোধের ব্যবস্থা আমরা করবো।”
রাজনীতিতে সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, “দায়িত্বশীল পদে থাকাকালীন আমি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়েছি।”
তিনি আরও বলেন, “প্রায় পনেরো বছর আমি নানা সংকটে ছিলাম। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে নির্বাসিত ছিলেন। তখন দলের পুরো দায়িত্ব আমার ওপর ছিল। সারাদেশে ঘুরতে হয়েছে, তাই ঠাকুরগাঁওয়ে কম আসতে পেরেছি—এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাই।”
বর্তমান সময়কে আশাব্যঞ্জক উল্লেখ করে তিনি বলেন, “যেমন ধানক্ষেত পাকার আগে সবুজ হয়ে ওঠে আর কৃষকের মনে আশা জাগে—তেমনি এবার দেশের মানুষ একটি ভালো নির্বাচনের প্রত্যাশা করছে। সবাই ভোট দিতে পারবে, ভোট দিয়ে ভালো দল ও ভালো মানুষকে নির্বাচিত করতে পারবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ বছর ধরে বসবাস করা ভিটেমাটি মুহূর্তেই বেদখল, পরিবার নিয়ে প

1

“যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই ভোট দেব”—ঠাকুরগা

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

হরিপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

8

হরিপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

9

পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় পড়ে ছিল জুলাই যোদ্ধার কৃত্রি

10

নজরুল ইসলাম খান: বিএনপির নীরব কিন্তু প্রভাবশালী নেতা

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধর: থানায় মামলা, জেলা কৃষি দপ

13

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

14

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

15

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হাল

16

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরীর দাফন সম্প

17

ঐকমত্যের আড়ালে অগণতান্ত্রিক চাপ: একটি সুপরিকল্পিত ফাঁদ

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় কৃষি অফিসার হিসাবে পর

20