মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

জাগরণ বিডি অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।


সোমবার বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, শরিক ও সহযোগী দলের নেতাদের নির্বাচনে অংশগ্রহণে উৎসাহ দিতে বিএনপি এবার কিছু আসনে কৌশলগত সমঝোতার ভিত্তিতে ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছে। এর ফলে জোটের অন্তত ১২ নেতার মনোনয়ন নিশ্চিতের পথ সুগম হয়েছে।

‘গ্রিন সিগন্যাল’ পাওয়া উল্লিখিত নেতারা হলেন—

পিরোজপুর-১ : জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার

বগুড়া-২ : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

ঢাকা-১৭ : বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ

লক্ষ্মীপুর-১ : এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম

কিশোরগঞ্জ-৫ : বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা

ঢাকা-১৩ আসনে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি

চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক

কুমিল্লা-৭ আসনে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ

নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ

পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান


আওয়ামী লীগবিরোধী বৃহত্তর প্ল্যাটফর্ম গঠন ও মাঠপর্যায়ে বিরোধী সমর্থকগোষ্ঠীকে সংগঠিত করতে এই সমন্বয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

মনোনয়ন তালিকা ঘোষণার পর থেকেই বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দলের ত্যাগী ও দীর্ঘদিন মাঠে সক্রিয় অনেক নেতা তালিকায় নাম না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তবে দলীয় উচ্চপর্যায়ের দাবি, কৌশলগত সমন্বয়ের কারণে আরও কয়েক দফায় তালিকা হালনাগাদ হতে পারে।

বিএনপির মহাসচিব বলেন, “সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত, বৃহত্তর জাতীয় ঐক্য গঠন এবং আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখেই প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। দেশবাসীর প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখতে আমরা বদ্ধপরিকর।”

দলীয় সূত্র আরও জানায়, বাকি আসনগুলোতে শরিকদের দাবি ও মাঠপর্যায়ের সমীকরণ বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পর্যবেক্ষকদের মতে, এ তালিকা বিএনপির নির্বাচনী কৌশলের একটি কৌশলগত বার্তা, যা বিরোধী শক্তিকে এক ছাতার নিচে সমবেত করার ইঙ্গিত বহন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

1

উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শনে রাণীশংকৈলে বিভাগীয় উপ-সচিব

2

সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন ও ক্যাথ-ল

3

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

4

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরির হুমকি দেওয়া সেই সাবেক মেয়র গ্

5

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

6

হাতীবান্ধায় ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে শি

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

9

তারেক রহমান বাংলাদেশে এসে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াবেন-

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ভারতের দূতকে তলব

13

রানীশংকৈল পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন---ক্ষমতার অপব্যবহার ও শ

14

রাণীশংকৈলে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

আগে পুলিশ ও প্রশাসন ভোট দিত, এবার তা হবে না: ঠাকুরগাঁয়ে মির্

17

আমাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়ে বিশ্ব চালানো যাবে”—রাণীশং

18

মেয়ের বিয়ের দুদিন আগে বাবা গ্রেফতার, বিয়ে হয়ে গেল শোকের ছায়া

19

ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ জনগণের ভোট দেওয়ার সুযোগ সৃষ্ট

20