মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে সুপারের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কর্তনের লিখিত অভিযোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনুমোদন ছাড়াই মাদ্রাসার গাছ কাটার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে স্থানীয়রা গাছ কাটার দৃশ্য দেখে ফেললে শ্রমিকরা দ্রুত স্থান ত্যাগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গভীর রাতে মাদ্রাসার সুপার আজিম উদ্দিন ১টি আম ও ১টি কাঁঠাল গাছ কাটেন। কাটা গাছের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। এর মধ্যে আমগাছটি সরিয়ে ফেললেও কাঁঠাল গাছটি স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার সাবেক সভাপতি আইয়ুব আলী আটকে দেন।
এ ঘটনায় মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

সাবেক সভাপতি আইয়ুব আলী বলেন, “এই সুপার বরাবরই অনিয়মের সাথে জড়িত। এর আগেও রাতের আঁধারে গাছ কেটে বিক্রি করেছেন। আজও একইভাবে গাছ কাটতে গিয়ে ধরা পড়েছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

অন্যদিকে সুপার আজিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “মাদ্রাসা কমিটির রেজুলেশন অনুযায়ী গাছ কাটা হয়েছে। প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবনের জন্য জায়গা প্রয়োজন, পাশাপাশি কিছু আসবাবপত্র তৈরির জন্যও গাছ দু’টি কাটা হয়েছে।”
তবে কমিটি রেজুলেশনের মাধ্যমে গাছ কাটার বৈধতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কোনো স্পষ্ট জবাব দেননি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী বলেন, “বিষয়টি জানার পর আমি মাদ্রাসায় গিয়েছিলাম। এখানে কিছু পারিবারিক কোন্দলের বিষয়ও রয়েছে। বৃহস্পতিবার বসে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হবে।”

সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান জানান, “অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

ঈদের দিনে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু

2

রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়রসহ ৫ নেতা গ্রেপ্

5

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

6

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্

7

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

8

রানীশংকৈল পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন---ক্ষমতার অপব্যবহার ও শ

9

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

10

আমরা জামায়াতের মতো নিছক সমালোচনায় বিশ্বাস করি না — ঠাকুরগাঁ

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

13

ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিম

16

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

17

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

18

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ: ওসিসহ ৫ পুলিশ স

19

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

20