মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দেওয়ার আহ্বান — উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
দেশের ভবিষ্যৎ গঠন এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে জনগণকে হ্যাঁ-তে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, “না ভোটের প্রচারণা যত বাড়বে, ক্ষমতার অপব্যবহারের প্রবণতাও তত বাড়বে। যারা ক্ষমতার অপব্যবহার করতে চায়, তারাই না ভোটের পক্ষে অবস্থান নেয়। দেশের ভবিষ্যৎ গড়তে হলে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে হ্যাঁ-তে ভোট দেওয়া জরুরি।”
বুধবার (২১ জানুয়ারি) রাণীশংকৈল পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. সাখাওয়াত হোসেন আরও বলেন, “হ্যাঁ ভোট নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। পরিবর্তন চাইলে হ্যাঁ-তে ভোট দিন। ভবিষ্যৎ এখন আপনাদের হাতে। এমন সুযোগ বারবার আসে না। সংবিধান পরিবর্তনের সুযোগ নেই বলেই আমরা জনগণের কাছে এসেছি। আপনারা যদি হ্যাঁ ভোটকে বিজয়ী করতে পারেন, তবে সংসদে গিয়ে জনপ্রতিনিধিরা ইচ্ছেমতো কিছু করতে পারবে না।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

3

রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ সরিষা চাষ------ব্যস্ত সময় পার করছেন

4

গাংনীর সীমান্তে বিএসএফের হস্তান্তরে ৬০ বাংলাদেশি ফেরত

5

হরিপুর সীমান্তে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

6

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

7

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

8

আমরা জামায়াতের মতো নিছক সমালোচনায় বিশ্বাস করি না — ঠাকুরগাঁ

9

দাফন শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত স্

10

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্র

11

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডলের দায়িত্ব গ্রহণের এক বছর পূ

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

14

রাণীশংকৈলে মানবিকতার ছোঁয়ায় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব

15

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

16

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

17

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে হরিপুরে কম্বল বিতরণ

18

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20