মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

স্টাফ রিপোর্টার জাগরণ বিডি॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকের সভাপতিত্ব করবেন তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী আন্দোলন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠকে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

এর আগে গত ৪ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মিনরের রাষ্ট্রদূত ওমর ফাহমি।
সেদিনও গুলশান কার্যালয়ে একই দলের বিদেশবিষয়ক নেতারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় মোটরসাইকেল–চার্জার ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ১

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

রাণীশংকৈল উপজেলায় সরকারি বালু মহাল না থাকায় চরম বিপাকে উন্নয়

4

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

5

রাণীশংকৈলে দুর্যোগের সেতুতে জনদূর্ভোগে অতিষ্ঠ কৃষকরা ঢাল বেশ

6

হরিপুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণে আনসার-ভিডিপির লিফলেট বি

7

স্বপ্নের বাসর আর হলো না: বিয়ের দুদিনের মাথায় না ফেরার দেশে স

8

রাণীশংকৈলে সুপারের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কর্তনের লিখিত অভি

9

“যারা স্বাধীনতাবিরোধী, তাদের হাতে দেশ নিরাপদ নয়” — মির্জা ফখ

10

হরিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও যুবলীগের তিন নেতা গ্রেফতা

11

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

12

চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

13

রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়রসহ ৫ নেতা গ্রেপ্

14

রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

15

ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি প্রার্থী হৃদরোগে আক্রান্ত -- জামায়

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

18

হরিপুরে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই: বিএনপি সভাপতিসহ ৯ জনের ব

19

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

20