মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল: জুলাই সনদে বাদ পড়ায় ক্ষুব্ধ বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি–বেসরকারি অফিসে টাঙানোর বিধান বাতিলের প্রসঙ্গটি ‘জুলাই জাতীয় সনদে’ অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। দলটির দাবি, খসড়া পর্যায়ে যে সম্মতিগুলো হয়েছিল—চূড়ান্ত সংস্করণে তার কয়েকটি রহস্যজনকভাবে বাদ পড়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ক্ষোভ প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, প্রিন্টেড বই আকারে সনদের কপি হাতে পাওয়ার পর দেখা যায়—ঐকমত্যের ভিত্তিতে সমর্থিত কয়েকটি দফা চূড়ান্তভাবে সংশোধন করা হয়েছে। তার ভাষায়, “এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এতে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

তিনি আরও বলেন, এক, অনুচ্ছেদ ৪ (ক) অনুযায়ী মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি/বেসরকারি অফিসে বাধ্যতামূলকভাবে টাঙানোর বিধান বিলুপ্ত করার প্রস্তাবে প্রায় সব রাজনৈতিক দল সম্মতি দিয়েছিল। কিন্তু তা চূড়ান্ত সনদে রাখা হয়নি।

দুই, সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ—পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল পুরোপুরি বাতিলের বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক মত থাকলেও চূড়ান্ত খসড়ায় সেটিতেও সংশোধন আনা হয়েছে।

বিএনপির অভিযোগ—চূড়ান্ত প্রক্রিয়ায় আপোষহীন স্বচ্ছতা ছিল না। তারা এই পরিবর্তনগুলোকে ‘গোপন সংশোধন’ আখ্যা দিয়েছে।

এ বিষয়ে নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিবেশে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে বলেও উদ্বেগ জানায় দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐকমত্যের আড়ালে অগণতান্ত্রিক চাপ: একটি সুপরিকল্পিত ফাঁদ

1

দুই উপদেষ্টার অনুসারীদের বিরোধে আটকে গেল এনসিপির ‘তৃতীয় জোট’

2

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে বৃষ্টিভেজা শোডাউন

6

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটি’র পথসভার ব

7

রাণীশংকৈলে সুপারের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কর্তনের লিখিত অভি

8

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

9

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল- সম্পাদক রিপন

10

যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

11

বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন , স্পষ্ট করলেন মি

12

নির্বাচনকে ঘিরে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

13

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

14

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

15

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিম

16

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ মির্জা ফখরুল

17

হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা’—বিলবোর্ড ভাঙচুরে জামায়াতের

18

নজরুল ইসলাম খান: বিএনপির নীরব কিন্তু প্রভাবশালী নেতা

19

ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনী হাওয়া : শোডাউন আর প্রচারণায় মুখর

20