মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়ে বিশ্ব চালানো যাবে”—রাণীশংকৈলে জামায়াত প্রার্থী মিজানুর রহমান

মো: মোবারক আলী, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজারে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ঠাকুরগাঁও-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মিজানুর রহমান মাস্টার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনা করতে পারবে না—এ কথা যারা বলে, তারা অজ্ঞ। আমাদের কাছে যে অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়ে গোটা বিশ্ব চালানো সম্ভব, ইনশাআল্লাহ।”
প্রতিপক্ষ বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “তোমাদের আদর্শ কী? তোমরা সংস্কার চেয়েছো, আমরা তা করেছি। আমাদের পোস্টার ছিঁড়ে তোমরা মনে করছো আমরা দুর্বল—এটা ভুল ধারণা। আমরা সহ্য করেছি বলেই চুপ আছি। প্রশাসনকে বলছি, পোস্টার ছিঁড়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। পোস্টার ছিঁড়তে পারো, মার্কা ছিনিয়ে নিতে পারো, কিন্তু মানুষের অন্তর থেকে মার্কা মুছে ফেলতে পারবে না।”
তিনি আরও বলেন, “তাদের আদর্শ হলো দুর্নীতি, দখলদারি এবং নিজের কর্মীদের পাথর দিয়ে পিটিয়ে মারা। আমাদের মা-বোনদের ভয় দেখিয়ে ভোট নেওয়ার চিন্তা করো না।”
নিজের আদর্শের বিষয়ে মিজানুর রহমান বলেন, “আমি যে আদর্শ ধারণ করি, তা নবী-রাসুলের আদর্শ। ঢাকায় আমাদের সমাবেশে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে, কিন্তু কোনো বিশৃঙ্খলা হয়নি। জামায়াতে ইসলামীর আদর্শ ও অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে না জেনে সমালোচনা করা ঠিক নয়।”
একটি দলের কেন্দ্রীয় নেতার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “যারা বলে ভোটকেন্দ্রে গেলে ফিরে আসা যাবে না—তারা রাজনীতি বোঝে না। রাজনীতি শিখতে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘বিশ্ববিদ্যালয়ে’ ভর্তি হতে হবে, তারপর মানুষের কাছে ভোট চাইতে হবে।”
নির্বাচনী সভায় ইউনিয়ন সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম মর্তুজা সেলিম, উপজেলা সভাপতি শাহাজান আলী, রমিজ উদ্দিন (বায়তুল মাল), মতিউর রহমান, সনাতন ধর্মের প্রতিনিধি জ্যোতিষ মাস্টার, জেলা শিবির সভাপতি সাদিকুল ইসলাম মুন্না, ওয়ার্ড সভাপতি আবু তালেবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবসে এএফসি নারী ফুটবল দিবস উদ্‌

1

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

2

হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা’—বিলবোর্ড ভাঙচুরে জামায়াতের

3

বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন , স্পষ্ট করলেন মি

4

দিনদুপুরে জমি নিয়ে বিরোধ—নরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

5

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুলকে নিয়ে বিতর্কিত মন

6

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

7

মেয়ের বিয়ের দুদিন আগে বাবা গ্রেফতার, বিয়ে হয়ে গেল শোকের ছায়া

8

হরিপুরে-সাংবাদিকদের-সাথে-জামায়াতের-এমপি-প্রার্থীর-মতবিনিময়-

9

হরিপুরে পূবালী ব্যাংক ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠি

10

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

11

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

12

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

13

আমি তোমাকে ছাড়া আর কোনো নারীকে স্পর্শ করিনি—সুইসাইড নোট লিখে

14

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল- সম্পাদক রিপন

15

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

16

হরিপুরে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্ত

17

শরিকদের কাছ থেকে বিএনপিতে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা

18

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

19

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডলের দায়িত্ব গ্রহণের এক বছর পূ

20