মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় মোটরসাইকেল–চার্জার ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ১

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি: 

নওগাঁর ধামইরহাট উপজেলায় মোটরসাইকেল ও চার্জার ভ্যানের সংঘর্ষে হাবিবুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরোহী আবু মুছা (২৫) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ধামইরহাট–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পিড়লডাঙ্গা নয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের সাতআনা গ্রামের ইয়াসিন আলীর ছেলে। আহত আবু মুছা একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাতে বাজার থেকে বাড়ির পথে ফেরার সময় মোটরসাইকেলটি একইমুখী একটি চার্জার ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে চালক হাবিবুর ও আরোহী আবু মুছা গুরুতর আহত হন। উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে হাবিবুরের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হাবিবুর ধামইরহাট নিমতলী বাজারে কসমেটিকস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। আহত আবু মুছার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে মাদ্রাসা কমিটি গঠনে ‘গোপনীয়তার’ অভিযোগ মিথ্যা ও বান

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

ভারতীয় এজেন্ট উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে

3

এনসিপির ‘শাপলা’ প্রতীক দেবে না নির্বাচন কমিশন

4

প্রকাশিত সংবাদের প্রতিবাদ--পীরগঞ্জে প্যানেল চেয়ারম্যান বিরু

5

হরিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও যুবলীগের তিন নেতা গ্রেফতা

6

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

7

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী

8

মনোনয়ন ঘোষণা ও বিএনপির রাজনৈতিক শৃঙ্খলা: ঐক্যই বিজয়ের চাবি

9

উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শনে রাণীশংকৈলে বিভাগীয় উপ-সচিব

10

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিম

13

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দেওয়ার আহ্বান — উ

14

হরিপুরে প্রতি মাসে ফ্রি খাবারের আয়োজন গরীবের মেহমান খানার

15

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডলের দায়িত্ব গ্রহণের এক বছর পূ

16

ধর্ষণের অভিযোগে শিবির নেতার বিরুদ্ধে মামলা, আত্মগোপনের নাটকে

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20