মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে জেলা এনসিপি নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক; দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য আসাদ খোকনকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না তা জানতে চেয়ে শো’কজ নোটিশও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

অব্যাহতির আদেশে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একটি অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’

একইসঙ্গে আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নিকট আগামী তিন (৩) কার্যদিবসে মধ্যে প্রদান করার জন্য এতদ্বারা নির্দেশ করা হলো।’

আসাদ খোকনের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ বলেন, তাকে দলীয় শৃঙ্খলায় ভঙ্গে অব্যাহতি দেয়া হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে তা ব্যাখা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস পুকুর লিজ দেয়াকে কেন্দ্র করে জেলার এনসিপির সদস্য আসাদ খোকনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈল রাঙাটুঙ্গী ফুলবল মাঠ পরিদর্শন ও সীমানা প্রাচীর উদ্

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

এনজিও ঋণের বোঝা থেকে মায়েদের মুক্ত করবো” — মির্জা ফখরুল

3

হাতীবান্ধায় ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে শি

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

লালমনিরহাটে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ৩

9

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

10

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

11

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

12

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

হেরে যাবে হিংসা, জিতবে ভালোবাসা’—বিলবোর্ড ভাঙচুরে জামায়াতের

15

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

16

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

17

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

18

ঠাকুরগাঁওয়ে মামলার বাস্তব প্রতিবেদন না পাওয়ার অভিযোগ অসহায় এ

19

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

20