মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জাগরণ বিডি অনলাইন ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে গভীর রাতে শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (৬ জুন) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর আওতাধীন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে দায়িত্বরত সদস্যরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। এ সময় ভারতের অভ্যন্তর থেকে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশুসহ মোট ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
বিষয়টি আঁচ করতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান গ্রহণ করেন এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। ফলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের অভিযোগ সামনে আসায় সীমান্তবর্তী জনপদে উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ঠাকুরগাঁও সীমান্তেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও পুশইনের ঘটনা প্রতিরোধে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। আমাদের সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন।”
তিনি আরও জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুজা চৌধুরী আর নেই

1

হাজিরা খাতায় আর নাম লেখা হলো না মাহাবুবের রাণীশংকৈলে সড়ক দু

2

স্বাধীনতাবিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, সজাগ থাকতে হবে

3

জুলাই–আগস্ট গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৭ নভেম্বর

4

রাণীশংকৈলে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন

5

রাণীশংকৈলে মানবিকতার ছোঁয়ায় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব

6

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

দিনদুপুরে জমি নিয়ে বিরোধ—নরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

9

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ মির্জা ফখরুল

10

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

11

পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় পড়ে ছিল জুলাই যোদ্ধার কৃত্রি

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

রাণীশংকৈলে ভূয়া খারিজ দেখিয়ে জমি রেজিস্ট্রি : দলিল লেখককে জর

14

নজরুল ইসলাম খান: বিএনপির নীরব কিন্তু প্রভাবশালী নেতা

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

17

হরিপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

18

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হাল

19

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

20