মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ভারতের দূতকে তলব

নিজস্ব প্রতিবেদক, জাগরণ বিডি।।

দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার ও কথা বলার সুযোগ করে দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন ভাদেকে আনুষ্ঠানিকভাবে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁকে তলব করেন দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের রাজধানীতে পলাতক শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকার এটিকে “গভীর উদ্বেগজনক” হিসেবে দেখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলার এক পলাতক আসামিকে আশ্রয় দিয়ে তাকে দেশবিরোধী বক্তব্য ও উসকানিমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া—এটি দুই দেশের সম্পর্কের পক্ষে মোটেও সহায়ক নয়।

ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে, অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য প্রচারের সুযোগ বন্ধে বাংলাদেশ সরকারের অনুরোধ যেন তিনি নয়াদিল্লিকে অবহিত করেন।

সূত্র: বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

৩০ বছর ধরে বসবাস করা ভিটেমাটি মুহূর্তেই বেদখল, পরিবার নিয়ে প

2

রাণীশংকৈলে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

3

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাণীশংকৈলে এলজিইডির রাস্

4

আমরা জামায়াতের মতো নিছক সমালোচনায় বিশ্বাস করি না — ঠাকুরগাঁ

5

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল- সম্পাদক রিপন

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

টক অব দ্য কান্ট্রি: তর্কে জড়িয়ে আলোচনায় ডা. ধনদেব, যিনি ঠাকু

9

সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন ও ক্যাথ-ল

10

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

11

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো ভ্যানচালকের মৃত্যু

12

স্বাধীনতাবিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, সজাগ থাকতে হবে

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

আমাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়ে বিশ্ব চালানো যাবে”—রাণীশং

16

রানীশংকৈল পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন---ক্ষমতার অপব্যবহার ও শ

17

রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় কৃষি অফিসার হিসাবে পর

18

স্বপ্নের বাসর আর হলো না: বিয়ের দুদিনের মাথায় না ফেরার দেশে স

19

আমি তোমাকে ছাড়া আর কোনো নারীকে স্পর্শ করিনি—সুইসাইড নোট লিখে

20