মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

এনসিপির ‘শাপলা’ প্রতীক দেবে না নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক:

বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ‘শাপলা’ প্রতীক দেবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কমিশন স্বপ্রণোদিত হয়ে অন্য প্রতীক বরাদ্দ দেবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন,

“বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে সেটি দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।”

তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এসব কেন্দ্রে থাকবে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ, যার মধ্যে প্রায় ১২ হাজার অস্থায়ী। প্রতিটি কক্ষে গড়ে তিন হাজার ভোটার ভোট দেবেন।

আখতার আহমেদ বলেন, চলতি সপ্তাহেই রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি উপদেষ্টা পরিষদে আরপিও অনুমোদন পাওয়ায় জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

তিনি জানান, রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধনের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।

“দুশ্চিন্তার কিছু নেই। যতটুকু সময় আছে, এর মধ্যেই সব সম্পন্ন করা সম্ভব হবে,” বলেন তিনি।

এছাড়া গণভোট সংক্রান্ত কোনো তথ্য এখনো কমিশনের কাছে পৌঁছায়নি বলেও জানান ইসির সিনিয়র সচিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমাম মুহিব্বুল্লাহ অপহরণ নয়, স্বরচিত নাটক — পুলিশের চাঞ্চল্য

1

হরিপুরে হোয়াইট লেডি "ফুলকপি'র" মাঠ দিবস অনুষ্ঠিত

2

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

5

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

১১ দলীয় জোট ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারব

8

রাণীশংকৈলে ইএসডিও–এডুকো শিক্ষা প্রকল্পের লার্নিং শেয়ারিং মি

9

পীরগঞ্জে যুব ও সেচ্ছাসেবক দলের নেতার রুহের মাগফেরাত কামনায় দ

10

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুখোমুখি বিএনপি–জ

11

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

রাণীশংকৈলে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন

14

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

15

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

16

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিম

17

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

18

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডলের দায়িত্ব গ্রহণের এক বছর পূ

19

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

20