মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে সরকারী দোকানঘর বিক্রির অভিযোগ

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:-
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী নেকমরদ হাটের সরকারী জায়গায় গড়ে উঠা ২টি পাকা দোকানসহ জায়গা বিক্রি করার অভিযোগ উঠেছে। নেকমরদ এলাকার আশরাফুল ইসলাম নামে একজন বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি, প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরের অভিযোগ করেছেন। তিনি অভিযোগে উল্লেখ্য করেন নেকমরদ এলাকার সার ব্যবসায়ী খাইরুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রশাসনের লাইসেন্স নীতিমালা ভঙ্গ করে দুটি দোকান প্রায় ৬০ লাখ টাকায় বিক্রি করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, নেকমরদ এলাকার ব্যবসায়ী ও রাসায়নিক সারের পরিবেশক খাইরুল ইসলাম নেকমরদ বাজার এলাকায় নামে বেনামে বিভিন্ন দোকানের জায়গা দখল করে সেখানে স্থাপনা করেন। এরপরে সেই দোকানগুলো প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেচাকেনা করেন। নেকমরদ ভুমি অফিসের তথ্যমতে নেকমরদ বাজার এলাকায় প্রায় ৬০টি দোকান জেলা প্রশাসনের তালিকাভুক্ত। তবে বিক্রি হওয়া দোকান দুটি তালিকায় রয়েছে কিনা তা জানা নেই ইউনিয়ন ভুমি কর্মকর্তা জহুরুল ইসলামের।

সরেজমিনে গিয়ে সোমবার(১৯ জানুয়ারী)দেখা যায়, বড়সড় একটি জায়গা নিয়ে পাকা ভবনে রয়েছে বস্ত্রলায়ের দোকান। সেই দোকানের পরিচালক আব্দুল মোমিনের সাথে কথা হলে তিনি জানান, তিনি দীর্ঘদিন আগে এই দোকানটি খাইরুল ইসলামের নিকট ক্রয় করেন। তবে কত টাকায় ক্রয় করেন তা বলতে নারাজ তিনি। একইভাবে আরেকটি দোকান খাইরুল ইসলাম বিক্রি করেন সেটিতে বর্তমানে ওষুধের দোকান। সেখানে কথা হয় ওই দোকানের পরিচালক আজিমুল ইসলামের সাথে তিনি জানান, দোকানটি তিনি অনেকদিন আগে কিনেছেন খাইরুলের ভাগিনার কাছে। তবে কত টাকায় কিনেছেন সেটি তিনি বলতে নারাজ।

এদিকে স্থানীয় হামিদুর রহমান,নবাব আলী বলেন, সার ব্যবসায়ী খাইরুল ইসলাম নেকমরদ বাজারে নামে বেনামে বিভিন্ন দোকানসহ সরকারী জায়গা দখল করে আছেন। নেকমরদ এলাকার রাজনৈতিক দলের নেতাসহ স্থানীয় কতিপয় জনপ্রতিনিধিদের ম্যানেজ করে তিনি এটি করছেন। একইভাবে তিনি কয়েকটি দোকান ইতিমধ্যে বিক্রি করেছেন। বর্তমানে অনেক জায়গা নিয়ে দুটি গোডাউন করে জায়গা দখলে রেখেছেন। তারা বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে এই দোকান ব্যবসায়ী খাইরুলের বিচার দাবী করেছেন।

এ বিষয়ে জানতে খাইরুল ইসলামের মুঠোফোনে ফোন দিলে এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে এ প্রতিবেদককে তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে বলেন।

উপজেলা সহকারী কমিশনার ভুমি মজিবুর রহমান বলেন,  লাইসেন্স প্রাপ্ত দোকানঘর বিক্রির সুযোগ নেয়। একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ সরিষা চাষ------ব্যস্ত সময় পার করছেন

1

এনসিপির ‘শাপলা’ প্রতীক দেবে না নির্বাচন কমিশন

2

হরিপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

ঈদের দিনে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু

5

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল ইসলা

6

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুখোমুখি বিএনপি–জ

7

রাণীশংকৈল রাঙাটুঙ্গী ফুলবল মাঠ পরিদর্শন ও সীমানা প্রাচীর উদ্

8

হরিপুরে কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএ

9

দলীয় কেউ দুর্বৃত্তায়নে জড়িত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হ

10

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিম

11

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

12

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

13

আগুনের শিখায় দগ্ধ ইসরাত জাহান সাথীর করুণ জীবন কাহিনি:

14

উপদেষ্টা পরিষদে ‘গণভোট অধ্যাদেশ–২০২৫’ অনুমোদন

15

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ৯, বিএনপ

16

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

17

রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

18

যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালুর ঘোষণা — সুলতা

19

ঐকমত্যের আড়ালে অগণতান্ত্রিক চাপ: একটি সুপরিকল্পিত ফাঁদ

20