মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাগরণ বিডি ডেস্ক:  ঠাকুরগাঁও–২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. আব্দুস সালাম হরিপুরের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
শনিবার বিকেলে হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় দলীয় নেতাদের পাশাপাশি তিন শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী ডা. আব্দুস সালাম বলেন,
“এই নির্বাচন শুধু ভোটের লড়াই নয়—এটি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার লড়াই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। মানুষের আস্থা ও ভালোবাসাই হবে আমাদের জয় নিশ্চিত করার মূল শক্তি।”
তিনি আরও বলেন,
“ভেদাভেদ ভুলে সংগঠনকে সুসংহত করতে হবে। নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক মুঞ্জু বলেন,
“ডা. সালাম একজন সৎ, শিক্ষিত ও পরিচ্ছন্ন প্রার্থী। তাঁর নেতৃত্বে ঠাকুরগাঁও–২ আসনে শক্তিশালী গণজোয়ার সৃষ্টি হবে।”

সিনিয়র সহ–সভাপতি ইসমাইল হোসেন বলেন,
“সংগঠনের শক্তি হচ্ছে ঐক্য। আমরা সবাই মিলে কাজ করলে বিজয় আমাদের ধরা দেবে।”

সাধারণ সম্পাদক আবু তাহের বলেন,
“এই আসন পুনরুদ্ধারে তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত। মাঠে মাঠে সাধারণ মানুষ ধানের শীষকে সমর্থন দিচ্ছে।”

সভায় আরও বক্তব্য দেন—সহ–সভাপতি আতাউর রহমান মংলা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী সভানেত্রী শাবানা আহমেদ, ডাঙ্গীপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি রেজুয়ানুল হক বিশ্বাস মন্টু, ভাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকতার জামিল‌।

বক্তারা বলেন,
“ঠাকুরগাঁও–২ আসন বিএনপির দুর্গ। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের বিজয় ঠেকানোর শক্তি কারও নেই।”

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপির তিনশতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে প্রার্থী ডা. আব্দুস সালামের হাতে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরীর দাফন সম্প

3

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

4

মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

5

হরিপুরে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স

6

ঠাকুরগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, কিশোর আটক

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

9

অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল: জুলাই সনদে বাদ পড়

10

রাণীশংকৈলে যুবসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

11

মিরপুরে বাসে আগুন, আতঙ্কিত স্থানীয়রা

12

এক পরিবারে একাধিক মনোনয়ন নয়: নীতিতে অটল বিএনপি

13

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

14

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

15

রাণীশংকৈলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ১জন নিহত, ১জন গুরুতর আহত

16

যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

17

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

18

রাণীশংকৈলে মানবিকতার ছোঁয়ায় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব

19

লালমনিরহাটে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ৩

20