মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jun 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া

জাগরণ বিডি অনলাইন ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় এ গ্রেপ্তার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুবাই সিটি পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে এবং গত ১২ জুন এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। গ্রেপ্তার কার্যক্রমে ইন্টারপোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এদিকে সংসদে দেওয়া এক বক্তব্যে সালাহউদ্দিন আহমদ জানান, সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে বেনজীর আহমেদ দুবাইয়ে পুলিশি হেফাজতে রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন করতে হবে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। দুদকের মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্তসংক্রান্ত নথিপত্র প্রস্তুত করা হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।

দুদকের মামলায় অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এর আগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি সহায়তার অংশ হিসেবে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছিল। 

উল্লেখ্য, বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের ২৮তম মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পূর্বে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের পাঁ

1

উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শনে রাণীশংকৈলে বিভাগীয় উপ-সচিব

2

হরিপুরে পূবালী ব্যাংক ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠি

3

স্বপ্নের বাসর আর হলো না: বিয়ের দুদিনের মাথায় না ফেরার দেশে স

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল ইসলা

7

আন্তর্জাতিক নারী দিবসে ইএসডিও এডুকোর সাইকেল র‍্যালি।

8

বাড়ির উঠানে খেলতে থাকা শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তা

9

আগুনের শিখায় নারী: ইসরাত জাহান সাথীর বেদনার গল্প

10

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাণীশংকৈলে এলজিইডির রাস্

11

সকলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক-মির্জা ফখর

12

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

13

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্র

14

এনসিপির ‘শাপলা’ প্রতীক দেবে না নির্বাচন কমিশন

15

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ''এনসিপির অনুপস্থিতি নিয়ে মির্জ

16

বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরিপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সম

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

“যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই ভোট দেব”—ঠাকুরগা

19

দিনদুপুরে জমি নিয়ে বিরোধ—নরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

20