মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার, জাগরণ বিডি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের বন্দর এলাকার মুক্তা সিনেমা হলের সামনে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহত আবুল হোসেন পৌরসভার মহলবাড়ী এলাকার মৃত নয়ন শেখের ছেলে।
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহত হন রানীশংকেল উপজেলার নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭), পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫), মহলবাড়ি গ্রামের মৃত নয়ন শেখের ছেলে আবুল হোসেন এবং পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬) কে  উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে রাণীশংকৈল পৌর শহরের বন্দর এলাকার মুক্তা সিনেমা হলের সামনে একটি ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আবুল হোসেন, মোটরসাইকেল আরোহী আতিক ও তুহিন এবং ভ্যানের যাত্রী সফিকুল ইসলাম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান,  মোটরসাইকেলে থাকা দুইজন রংপুরে চিকিৎসাধীন ও ভ্যান চালকের লাশ পরিবার হাসপাতাল থেকে নিয়ে গেছে।পরে পুলিশ গিয়ে সুরতহাল করেছে নিহতের পরিবার থেকে তারা কেউ মামলা করতে আগ্রহী নন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

1

হরিপুরে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই: বিএনপি সভাপতিসহ ৯ জনের ব

2

নির্বাচনকে ঘিরে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

3

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

4

রাণীশংকৈলে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম

5

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

6

বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরিপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সম

7

হরিপুরে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনী হাওয়া : শোডাউন আর প্রচারণায় মুখর

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

ইতালি প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে নাট্যকর্মীর আত্মহত্যা

15

ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ জনগণের ভোট দেওয়ার সুযোগ সৃষ্ট

16

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

17

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

18

সরকার ৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে

19

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল ইসলা

20