মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন করের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ মো. আবু তাহের হরিপুর মোসলেম উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ মো. সৈয়দুর রহমান, হরিপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শরিফুল ইসলাম, , যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুধীজন।

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ

1

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

4

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

5

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের পাঁ

6

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরির হুমকি দেওয়া সেই সাবেক মেয়র গ্

7

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

8

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

9

রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ সরিষা চাষ------ব্যস্ত সময় পার করছেন

10

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো ভ্যানচালকের মৃত্যু

11

সরকার ৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে

12

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

13

হরিপুরে-সাংবাদিকদের-সাথে-জামায়াতের-এমপি-প্রার্থীর-মতবিনিময়-

14

হরিপুর সীমান্তে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

15

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় কৃষি অফিসার হিসাবে পর

19

রাণীশংকৈলে ইএসডিও-এডুকোর কমিউনিটি রিসোর্স টিচার প্রশিক্ষণ সম

20