মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল— রাতের আঁধারে কাটলেন ধান, দিনে কাটছেন খড়

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও গ্রামে ক্ষমতার প্রভাবে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে কসির উদ্দিন পরিবারের বিরুদ্ধে। গত শনিবার গভীর রাতে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে ক্রয়সূত্রে উক্ত জমির মালিক হন কলেন চন্দ্র রায়। দীর্ঘদিন ধরে তিনি জমিটি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একই গ্রামের কসির উদ্দিন, আব্দুর রহিম, রশিদ, মাসুদ, রহমান ও উসমান আলীসহ পরিবারের সদস্যরা ১২৬ নং খতিয়ানের ১০৬ নং দাগের ৮৩ শতক জমিতে ক্ষমতার দাপটে ২০২৫ সালের আগস্ট মাসে আমন ধানের চারা রোপণ করেন। এ ঘটনায় কলেন চন্দ্র রায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

জমির মালিক কলেন চন্দ্র রায়ের স্ত্রী প্রভা রাণী বলেন,
“এই জমি আমার স্বামী ৩০ বছর আগে কিনেছেন। আগস্ট মাসে তারা জোর করে ধানের চারা রোপণ করে। আইন-আদালতকে অমান্য করে রাতের আঁধারে ধান কেটে নেয়, আর দিনে লোক দেখাতে খড় কাটছে। জমির দুঃখে আমার স্বামী স্ট্রোক করে মারা যান।”

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক ও শামসুল নিহার জানান,
“দীর্ঘদিন ধরে কলেন এই জমি চাষ করেন। গত ১৫ বছর ধরে আমাকে খায়-খালাসি হিসেবে জমিটি দিয়েছেন। কিন্তু এবার তারা জোর করে ধান রোপণ করে এবং পরশু রাতে সেগুলো কেটে নেয়।”

অভিযুক্ত কসির উদ্দিন রাতের ধান কাটার বিষয়টি স্বীকার করে বলেন,
“কলেন এক ভাগের মালিক, আমরা তিন ভাগের মালিক। তাই জমি দখল করেছি। এ বিষয়ে আদালতে মামলা চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি প্রার্থী হৃদরোগে আক্রান্ত -- জামায়

1

মওদূদী নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন আহমেদ

2

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

3

চার আসামির স্বীকারোক্তি-পাওনা টাকা পরিশোধ এড়াতে তরুণীকে সংঘব

4

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাণীশংকৈলে এলজিইডির রাস্

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

জুলাই–আগস্ট গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৭ নভেম্বর

7

গাংনীর সীমান্তে বিএসএফের হস্তান্তরে ৬০ বাংলাদেশি ফেরত

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

10

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

11

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

12

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ মির্জা ফখরুল

13

“যারা স্বাধীনতাবিরোধী, তাদের হাতে দেশ নিরাপদ নয়” — মির্জা ফখ

14

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের পাঁ

15

ধর্ষণের অভিযোগে শিবির নেতার বিরুদ্ধে মামলা, আত্মগোপনের নাটকে

16

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

17

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

রাণীশংকৈলে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

20