মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ--পীরগঞ্জে প্যানেল চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টদের দাবি, ইউনিয়নবাসীর কাছে জনপ্রিয় এ জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অসত্য ও ভিত্তিহীন অভিযোগ তুলে বানোয়াট সংবাদ প্রকাশ করা হচ্ছে।

গত ৬ জুন "পীরগঞ্জে বিএনপির নেতার গুদাম থেকে সরকারি চালের বস্তাসহ ট্রাক আটক! টাকার বিনিময়ে দফারফা" শিরোনামে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়ে আব্দুল মজিদ বলেন, সংবাদে ভোমরাদহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলিমের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে, উদ্ধার হওয়া চাল তিনি প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদের কাছ থেকে ক্রয় করেছেন এবং সেগুলো সরকারের টিআর ও কাবিখা কর্মসূচির চাল ছিল।

তবে সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধানে প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদের সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রগুলোর মতে, ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণেই তার বিরুদ্ধে এমন অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে আব্দুল মজিদ বলেন, “একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করছে। এসব অপপ্রচারের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।”

তিনি আরও বলেন, “আমি মূলধারার গণমাধ্যমের প্রতি আহ্বান জানাই, যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার জন্য।”

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

1

পিআর জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ

2

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

দাফন শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত স্

5

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

6

নওগাঁয় মোটরসাইকেল–চার্জার ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ১

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে ‘বার কাউন্সিল এনরোলমেন্ট প্

9

রাণীশংকৈলে ইএসডিও–এডুকো শিক্ষা প্রকল্পের লার্নিং শেয়ারিং মি

10

বিএনপির প্রার্থী তালিকায় ড্যাবের ১১ নেতা, নাম ন

11

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ৯, বিএনপ

12

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

13

হরিপুরে পূবালী ব্যাংক ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠি

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

রাণীশংকৈলে ভূয়া খারিজ দেখিয়ে জমি রেজিস্ট্রি : দলিল লেখককে জর

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

18

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল : সিইসি

19

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

20