মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বাধীনতাবিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, সজাগ থাকতে হবে — মির্জা ফখরুল

মো: মোবারক আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও–১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার বিরোধীরা আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইতে মাঠে নেমেছে। তাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে আমরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, অস্ত্র ধরেছি। তখন আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও পালাইনি। কিন্তু যারা তখন স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে।”
তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভয়-ভীতি উপেক্ষা করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, “ধানের শীষ নির্বাচিত হলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় চালু হবে ‘ফ্যামিলি কার্ড’, যা মা-বোনদের সংসার পরিচালনায় সহায়তা করবে।”
তিনি আরও বলেন, কৃষকদের জন্য চালু করা হবে ‘কৃষি কার্ড’, যার মাধ্যমে তারা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে চালু করা হবে ‘স্বাস্থ্য কার্ড’।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “এই নির্বাচনে আমি আপনাদের ভোট চাই। আমার মার্কা ধানের শীষ। আপনারা আমাকে সমর্থন দিলে আমি সংসদে গিয়ে জনগণের জন্য কাজ করার চেষ্টা করবো।”
সভায় স্থানীয় নেতাকর্মীরা মির্জা ফখরুলের আগের সংসদ সদস্য থাকাকালীন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এর মধ্যে কৃষি সেচ সুবিধায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পসহ একাধিক উন্নয়ন কাজের কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নতুন উন্নয়ন প্রত্যাশার কথাও জানান ভোটাররা।
নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন বিএনপি মহাসচিব।
উল্লেখ্য, বিকেলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শকানপুখুরী ইউনিয়নে পৃথক তিনটি গণসংযোগ কর্মসূচি রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈলে ইএসডিও-এডুকোর কমিউনিটি রিসোর্স টিচার প্রশিক্ষণ সম

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল: জুলাই সনদে বাদ পড়

3

শরিকদের কাছ থেকে বিএনপিতে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা

4

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

5

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

6

রাণীশংকৈলে মুজিবুর রহমান কারাদন্ড প্রদান করেলেন আরেক মুজিবুর

7

প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল

8

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

9

চার আসামির স্বীকারোক্তি-পাওনা টাকা পরিশোধ এড়াতে তরুণীকে সংঘব

10

ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনু

11

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

12

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

13

‘আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে’ — ঠাকুরগাঁওয়ে

14

জুলাই–আগস্ট গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৭ নভেম্বর

15

বিএনপির প্রার্থী তালিকায় ড্যাবের ১১ নেতা, নাম ন

16

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

17

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

18

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দেওয়ার আহ্বান — উ

19

হরিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও যুবলীগের তিন নেতা গ্রেফতা

20