মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, নিরাপত্তায় কড়া প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস সচিব জানান, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। তবে গত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবার দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনের সময় সামাজিক মাধ্যমে ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য, অপপ্রচার এবং মিথ্যা প্রচারণা ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ কারণে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

প্রধান উপদেষ্টার বরাতে শফিকুল আলম বলেন, “নির্বাচন বানচালে দেশের ভেতর-বাহির থেকে অপশক্তি সক্রিয় হতে পারে। বড় শক্তি নিয়েও হামলার চেষ্টা হতে পারে। পরিস্থিতি যে–কোনো সময় চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।”

তিনি আরও বলেন, “যত ঝড়ঝাপ্টাই আসুক, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

1

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

2

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ মির্জা ফখরুল

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

হরিপুরে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্ত

5

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল— রাতের আঁধারে কাটলেন ধান, দ

6

ঈদের দিনে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু

7

ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনী হাওয়া : শোডাউন আর প্রচারণায় মুখর

8

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুলকে নিয়ে বিতর্কিত মন

9

প্রতিশ্রুতি ভাঙলে দায় ড. ইউনূসের : মির্জা ফখরুল

10

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ভারতের দূতকে তলব

11

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

12

ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ জনগণের ভোট দেওয়ার সুযোগ সৃষ্ট

13

রাণীশংকৈলে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

14

হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

15

হরিপুরে এমপি ড. আব্দুস সালামের উদ্যোগে অনুদান বিতরণ

16

নির্বাচন কীভাবে হবে রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্

17

বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

হরিপুর সীমান্তে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

20