মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে সাংবাদিকদের মাঝে বিষমুক্ত রঙিন ফুলকপি বিতরণ

মোঃ মোবারক আলী, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের মাঝে বিষমুক্ত রঙিন ফুলকপি (বেগুনি, কমলা ও সবুজ) বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, রঙিন ফুলকপি সাধারণ সাদা ফুলকপির তুলনায় বেশি পুষ্টিকর, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা-ক্যারোটিন সমৃদ্ধ। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ছাড়াই এসব ফুলকপি চাষ করা হয়েছে, যা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।
ভ্যালেন্টিনা (গোলাপি) ও ক্যারোটিনা (হলুদ) জাতের এই রঙিন ফুলকপিগুলো দেখতে আকর্ষণীয় এবং বাজারে তুলনামূলকভাবে ভালো দাম পাওয়া যায়। জনগণকে রঙিন ফুলকপি চাষে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সইদুল ইসলাম, কৃষি উপ-সহকারী কর্মকর্তা সাদেকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহাম্মদ, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকি, এ কে আজাদ, নাজমুল হোসেন ও সবুজ ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, রঙিন ফুলকপির পুষ্টিগুণ অত্যন্ত সমৃদ্ধ। বেগুনি ফুলকপিতে রয়েছে অ্যান্থোসায়ানিন এবং কমলা ফুলকপিতে প্রচুর বিটা-ক্যারোটিন, যা ভিটামিন ‘এ’-এর ঘাটতি পূরণে সহায়ক। এছাড়া এসব ফুলকপি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর ভূমিকা রাখে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

1

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

2

যারা শুক্রবারের অনুষ্ঠানে গেছে তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে

3

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুলকে নিয়ে বিতর্কিত মন

4

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্

5

রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় কৃষি অফিসার হিসাবে পর

6

রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

7

হরিপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

8

ভোট গণনার সময় উপস্থিত থাকবেন সাংবাদিকরা

9

আন্তর্জাতিক নারী দিবসে ইএসডিও এডুকোর সাইকেল র‍্যালি।

10

লালমনিরহাটে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ৩

11

৭ই নভেম্বর—ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর

12

নওগাঁয় মোটরসাইকেল–চার্জার ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ১

13

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল- সম্পাদক রিপন

14

এক মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন ৬২২ জন

15

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

16

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

17

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাণীশংকৈলে এলজিইডির রাস্

18

নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নের জায়গার ব্যবস্থা করে দিবো--সাবে

19

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দেওয়ার আহ্বান — উ

20