মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বপ্নের বাসর আর হলো না: বিয়ের দুদিনের মাথায় না ফেরার দেশে সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল রানা

হরিপুর প্রতিনিধি: বিয়ের আনন্দঘন মুহূর্তের রেশ কাটতে না কাটতেই নেমে এলো শোকের কালো ছায়া। নতুন জীবনের স্বপ্ন সাজিয়ে ঘরে ফিরেছিলেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা। কিন্তু বাসর রাতের আগেই মৃত্যুর কাছে হার মানতে হলো তাঁকে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জুয়েল রানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাতে নববধূকে নিয়ে বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই তিনি হঠাৎ তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হন।
দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাঁকে তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতে তাঁকে দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আজ সোমবার সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জুয়েল রানা ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
যে ঘরে নতুন সংসারের হাসি-কান্না আর ভালোবাসার গল্প শুরু হওয়ার কথা ছিল, সেই ঘরেই এখন শুধুই স্বজন হারানোর বেদনা আর নিস্তব্ধতা। জুয়েল রানার এই অকাল মৃত্যু পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি করেছে।
স্থানীয়রা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুনের শিখায় নারী: ইসরাত জাহান সাথীর বেদনার গল্প

1

ভারতীয় এজেন্ট উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে

2

রাবিতে নির্বাচনে জামায়াতপন্থিদের ভরাডুবি

3

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

4

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

5

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

ইতালি প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে নাট্যকর্মীর আত্মহত্যা

8

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

9

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ জনগণের ভোট দেওয়ার সুযোগ সৃষ্ট

12

টক অব দ্য কান্ট্রি: তর্কে জড়িয়ে আলোচনায় ডা. ধনদেব, যিনি ঠাকু

13

রাণীশংকৈলে স্ত্রীর সাথে অভিমান করে ওষুধ কোম্পানির কর্মচারীর

14

হাতীবান্ধায় ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে শি

15

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে হরিপুরে কম্বল বিতরণ

16

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবসে এএফসি নারী ফুটবল দিবস উদ্‌

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

আন্তর্জাতিক নারী দিবসে ইএসডিও এডুকোর সাইকেল র‍্যালি।

20