মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে মানবিকতার ছোঁয়ায় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব। বুধবার (২১ জানুয়ারি) রাণীশংকৈল হেলিপ্যাড মাঠে উত্তরবঙ্গের নিম্নআয়ের ও শীতার্ত মানুষের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীত মৌসুম অসহায় ও দরিদ্র মানুষের জন্য এক কঠিন পরীক্ষার সময়। হাড়কাঁপানো এই শীতে বিশেষ করে খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষের জীবন হয়ে ওঠে চরম দুর্বিষহ। সেই কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের উদ্যোগে স্বল্প পরিসরে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস। এ সময় তিনি বলেন, “মানবিক কাজের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।”
শীতার্ত মানুষের কাছে এই কম্বল শুধু একটি শীতবস্ত্র নয়, বরং তা হয়ে উঠেছে উষ্ণতা, সহমর্মিতা ও ভালোবাসার প্রতীক। ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐকমত্যের আড়ালে অগণতান্ত্রিক চাপ: একটি সুপরিকল্পিত ফাঁদ

1

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল : সিইসি

2

মিরপুরে বাসে আগুন, আতঙ্কিত স্থানীয়রা

3

“যারা স্বাধীনতাবিরোধী, তাদের হাতে দেশ নিরাপদ নয়” — মির্জা ফখ

4

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্

5

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

6

ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

দিনদুপুরে জমি নিয়ে বিরোধ—নরসিংদীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

11

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল— রাতের আঁধারে কাটলেন ধান, দ

12

গাজীপুরে জমে উঠেছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা

13

পাঁচবিবি আড়ৎদার সমিতির সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

14

নওগাঁয় বৃক্ষরোপন কর্মসূচী পালন।

15

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল ইসলা

16

রাণীশংকৈলে সাংবাদিকদের মাঝে বিষমুক্ত রঙিন ফুলকপি বিতরণ

17

বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরিপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সম

18

আমরা জামায়াতের মতো নিছক সমালোচনায় বিশ্বাস করি না — ঠাকুরগাঁ

19

হরিপুরে এমপি ড. আব্দুস সালামের উদ্যোগে অনুদান বিতরণ

20