মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Oct 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩১ দফার লিফলেট বিতরণের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দোয়ারাবাজার উপজেলা সদরে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন। কর্মসূচির একপর্যায়ে মিছিলেকে সামনে থাকবে তা নিয়ে তার অনুসারী নরসিংপুর ইউনিয়নের আলতাফুর রহমান খসরু ও শামসুল হক নমুর কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়। নমু এবং খসরু সমর্থকদের মধ্যকার এই সংঘর্ষে পরবর্তীতে দোয়ারাবাজার সদরের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাবের সমর্থকরাও জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমু বলেন, এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনা সম্পর্কে আমার কিছুই জানা নেই।

এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু জানান, তিনি সাবেক এমপি মিলনের সাথে মিটিংয়ে আছেন। পরে কথা বলবেন বলে জানান।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামসুদ্দিন খান বলেন, আজ বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি চলছিল। মিছিলে অবস্থান নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে বিএনপির প্রার্থীর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিম

1

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

2

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ৬৫ বছর বয়সে প্রথম পরী

7

আমি তোমাকে ছাড়া আর কোনো নারীকে স্পর্শ করিনি—সুইসাইড নোট লিখে

8

রাণীশংকৈলে যুবসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

9

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

10

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

11

রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ সরিষা চাষ------ব্যস্ত সময় পার করছেন

12

জুলাই–আগস্ট গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৭ নভেম্বর

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

আগে পুলিশ ও প্রশাসন ভোট দিত, এবার তা হবে না: ঠাকুরগাঁয়ে মির্

15

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

16

সকলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক-মির্জা ফখর

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়রসহ ৫ নেতা গ্রেপ্

19

এক মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন ৬২২ জন

20