মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : May 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদের দিনে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু

জাগরণ বিডি অনলাইন ডেস্ক: 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঈদের দিন মাছের খাবার দিতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোমিন আলী (২২) নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারোঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিন আলী রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকার আজিজুর রহমানের ছেলে। তিনি ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার নামাজ আদায়ের পর বন্ধুদের সঙ্গে লিজ নেওয়া একটি পুকুরে মাছের খাবার দিতে যান মোমিন আলী। খাবার দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি পুকুরের পানিতে পড়ে যান এবং একপর্যায়ে তলিয়ে যান। পরে সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে পুকুর থেকে উঠালেও ততক্ষণে তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয় পরিবার ও স্বজনদের মাঝে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ মির্জা ফখরুল

2

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

কিশোর-কিশোরী ও যুবদের অংশগ্রহণে রাণীশংকৈলে বিশ্ব পরিবেশ দিবস

5

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

6

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

7

হরিপুরে প্রতি মাসে ফ্রি খাবারের আয়োজন গরীবের মেহমান খানার

8

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

9

রাণীশংকৈলে মানবিকতার ছোঁয়ায় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব

10

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

11

রাণীশংকৈলে ইএসডিও–এডুকো শিক্ষা প্রকল্পের লার্নিং শেয়ারিং মি

12

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

13

হরিপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

14

ঠাকুরগাঁওয়ের বুঁড়িবাধে মাছ ধরার মহাউৎসব

15

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে জেলা এনসিপি নেতাকে অব্

16

হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুজা চৌধুরী আর নেই

17

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

18

শরিকদের কাছ থেকে বিএনপিতে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা

19

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ভারতের দূতকে তলব

20