মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কবিরুল ইসলাম কবির, জাগরণ বিডি ডেস্ক;


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন পাওয়ার পর তিনি নিজ ফেসবুক পেজে এক দীর্ঘ আবেগঘন স্ট্যাটাসে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে ব্যক্তিগত ত্যাগ ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণও উঠে এসেছে তাঁর লেখায়।

স্ট্যাটাসে তিনি লিখেছেন—
মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য!”

দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম তুলে ধরে তিনি আরও উল্লেখ করেন—
আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না!”

১৯৮৭ সালে পুনরায় রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সময়ের পারিবারিক কষ্টের কথাও জানান তিনি।
আমার মেয়ে দুটো একদম ছোট ছিলো! আমার স্ত্রীর বয়স অনেক কম ছিলো! সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল! বুঝতে পারছিল কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে!

সন্তান অসুস্থ থাকার স্মৃতিও উঠে এসেছে তাঁর আবেগে ভরা লেখায়—
মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! অপারেশনের সময় আমি ছিলাম মসজিদে।”

এ নির্বাচনী লড়াই তাঁর রাজনৈতিক জীবনের শেষ হবে বলে জানান তিনি।
গল্পগুলো অন্য কোনও দিন বলব যদি আল্লাহ চান! এই নির্বাচন আমার শেষ নির্বাচন!”

মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন—
বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে!”

সমর্থক ও কর্মীদের জন্য আবেদন জানিয়ে তিনি আরও লেখেন—
আপনারা সবাই আমার জন্য দুআ করবেন, আমাদের দলের প্রতিটি নেতা কর্মীর জন্য দুআ করবেন! আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ!”

স্ট্যাটাসটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উচ্ছ্বাস ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল —

1

ঠাকুরগাঁওয়ের বুঁড়িবাধে মাছ ধরার মহাউৎসব

2

এনসিপির ‘শাপলা’ প্রতীক দেবে না নির্বাচন কমিশন

3

৭ই নভেম্বর—ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর

4

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

5

রাণীশংকৈলে ইএসডিও-এডুকোর কমিউনিটি রিসোর্স টিচার প্রশিক্ষণ সম

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার

8

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জ

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেড মর্তুজা চৌধুরী তুলা ভাইয়ে

11

পাঁচবিবি আড়ৎদার সমিতির সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

12

হরিপুরে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই: বিএনপি সভাপতিসহ ৯ জনের ব

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

15

তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও- নর্দান ইউনিভার্সিটির শিক্ষা

16

রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম, একনজর দেখতে মানুষের ভ

17

‘আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে’ — ঠাকুরগাঁওয়ে

18

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে জেলা এনসিপি নেতাকে অব্

19

সরকার ৩৭ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে

20