মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

জাগরণ বিডি অনলাইন নিউজ ডেস্ক: আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ (সূত্রাপুর–ওয়ারী–গেন্ডারিয়া–কোতোয়ালী আংশিক–বংশাল আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন।


ইশরাক হোসেন তার ভেরিফাই ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলেন, “সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহর জন্য। আমাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, মহাসচিব, স্থায়ী কমিটি এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “পুরান ঢাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করে এই আসনটি দলকে উপহার দেওয়ার পাশাপাশি প্রয়োজনের ক্ষেত্রে বিএনপির অন্যান্য প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে তাঁদের বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”

ইশরাক হোসেন উল্লেখ করেন, “রাজনৈতিকভাবে আমি অত্যন্ত তৃপ্ত ও গর্বিত। দেশনায়ক তারেক রহমান আমাকে সরাসরি বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর হাতকে শক্তিশালী করতে পারলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে। এই সুযোগকে আমি কোনো পুরস্কার হিসেবে নয়, বরং একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করছি।”

তিনি সর্বস্তরের জনগণ ও বিএনপির নেতাকর্মীদের সহায়তা কামনা করে বলেন, “ইতিহাসের এই বিশেষ মুহূর্তে এই দায়িত্ব বাংলাদেশের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আমি আশাবাদী, দল ও জনগণের সহযোগিতায় এটি সফলভাবে পালন করতে পারব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে

1

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

2

বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়

3

রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

আগুনের শিখায় দগ্ধ ইসরাত জাহান সাথীর করুণ জীবন কাহিনি:

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

8

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

9

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ: ওসিসহ ৫ পুলিশ স

10

রাজনীতি করে ধনী হইনি, পৈত্রিক সম্পদ বিক্রি করতে হয়েছে—মির্জা

11

ঠাকুরগাঁওয়ের বুঁড়িবাধে মাছ ধরার মহাউৎসব

12

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

13

মনোনয়ন ঘোষণা ও বিএনপির রাজনৈতিক শৃঙ্খলা: ঐক্যই বিজয়ের চাবি

14

সাবেক জেলা যুবদল নেতা হারিস আহাম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী প

15

ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি

16

হরিপুরে-সাংবাদিকদের-সাথে-জামায়াতের-এমপি-প্রার্থীর-মতবিনিময়-

17

সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন ও ক্যাথ-ল

18

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরির হুমকি দেওয়া সেই সাবেক মেয়র গ্

19

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরীর দাফন সম্প

20