মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

মোবারক আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে মো. শহিদুল ইসলামের স্ত্রী মোছা. রুপসানা বেগম (২৫) নিজ বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে স্থানীয়রা প্রথম তার মৃতদেহ দেখতে পেয়ে বিষয়টি ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত কয়েকদিন ধরে রুপসানা বেগম অসুস্থ ছিলেন। স্বামী শহিদুল ইসলাম স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে তার চিকিৎসা করাচ্ছিলেন বলে দাবি করেছেন। তবে ঘটনায় ওঠে বিভিন্ন প্রশ্ন।

অপরদিকে, রুপসানার বাবার বাড়ির স্বজনরা অভিযোগ করে বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়েটি স্বামীর হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। বিষয়টি একাধিকবার পারিবারিক সালিশে আলোচনা হলেও নির্যাতনের মাত্রা কমেনি বরং আরও বেড়েছে।

মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিনের নির্যাতনের জেরে রুপসানা শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছে।

এ ঘটনায় গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা জানান, দাম্পত্য কলহ ও ঝগড়া প্রায়ই শোনা যেত। তবে মৃত্যুর ঘটনার দিন ভোর থেকে ঘরে অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করা যায়।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক সাংবাদিকদের জানান,
“পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে রুপসানাকে হত্যা করা হয়েছে। অভিযোগ লিখিত আকারে পেলে আইন অনুযায়ী যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানার মাধ্যমে জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর প্রকৃত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও আলোচনা চলছে। অনেকে রুপসানার দীর্ঘদিনের নির্যাতনের বিচার দাবি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুজা চৌধুরী আর নেই

1

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

2

ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি প্রার্থী হৃদরোগে আক্রান্ত -- জামায়

3

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাণীশংকৈল পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচ

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

6

অসময়ে বৃষ্টি রাণীশংকৈলে ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মুখে হতাশ

7

হরিপুরে কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএ

8

নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উ

9

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চাইছে এনসিপি

10

নওগাঁয় মোটরসাইকেল–চার্জার ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ১

11

বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরিপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সম

12

শীর্ষ ৬ নেতার আসন জানতে চাইল বিএনপি

13

এনসিপির ‘শাপলা’ প্রতীক দেবে না নির্বাচন কমিশন

14

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

15

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

18

আগে পুলিশ ও প্রশাসন ভোট দিত, এবার তা হবে না: ঠাকুরগাঁয়ে মির্

19

“যারা স্বাধীনতাবিরোধী, তাদের হাতে দেশ নিরাপদ নয়” — মির্জা ফখ

20