মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

মেয়ের বিয়ের দুদিন আগে বাবা গ্রেফতার, বিয়ে হয়ে গেল শোকের ছায়ায়

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

বিয়ে-উৎসবের প্রস্তুতি শেষ, বাজার-সদায় হাতেগোনা দিন, ডেকোরেশনও ঠিকঠাক। আনন্দ আর উত্তেজনায় মাতোয়ারা পুরো পরিবার। কিন্তু ঠিক এই মুহূর্তে বাজলো না বিয়ের সানাই—বাজলো বিরহের সুর।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামে এমন বেদনাবিধুর ঘটনা ঘটেছে। মেয়ের বিয়ের ঠিক দুদিন আগে বাবাকে গ্রেফতার করে পুলিশ। দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। এলাকার লোকজনও বলছেন, খলিলুর রহমান কোনও অপরাধ করেননি, তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়দের জানা অনুযায়ী, খলিলুর রহমান এক ছেলে ও দুই মেয়ের জনক। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে বিদেশে। ছোট মেয়ের বিয়ের জন্য তিন শতাধিক অতিথি ডেকে, খাদ্য ও সাজসজ্জার সব আয়োজন সম্পূর্ণ করেছিলেন তিনি। কিন্তু হঠাৎ, মঙ্গলবার রাতে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। পরে জানা যায়, বিস্ফোরণ মামলায় তাকে আটক দেখানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে খলিলের বাড়িতে গিয়ে দেখা যায়, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বিয়ে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন, তবে মনটা যেন ভেঙে গেছে। কনের মুখেও আনন্দ নেই। অভিভাবকবিহীন বিয়ের আয়োজন যেন শুধু শোকের ছায়া বহন করছে।

খলিলের স্ত্রী নাজমা বেগম বলেন, “আমার স্বামী কোনও রাজনীতি করতেন না। তিনি শুধু একজন কৃষক। জায়গা-জমির বিরোধের কারণে স্থানীয় কিছু বদমাইস লোক তার স্বামীকে পুলিশ দিয়ে ধরে বিয়ের আনন্দ নষ্ট করেছে। তিনি সম্পূর্ণ নির্দোষ, তাকে দ্রুত জামিন দেওয়া হোক।”

প্রতিবেশী বেলাল বলেন, “খলিল কোন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে আটক করা হয়েছে। মেয়ের বিয়ের আগে এমন গ্রেফতারে পুলিশ অমানবিক আচরণ করেছে।”

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই খলিলকে গ্রেফতার করা হয়েছে।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো গ্রামেই শোক ও হতাশার ছায়া। আনন্দের এই সময়টা পরিবারে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটি’র পথসভার ব

1

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

2

অসময়ে বৃষ্টি রাণীশংকৈলে ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মুখে হতাশ

3

ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ জনগণের ভোট দেওয়ার সুযোগ সৃষ্ট

4

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

5

গাজীপুরে জমে উঠেছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা

6

আগে পুলিশ ও প্রশাসন ভোট দিত, এবার তা হবে না: ঠাকুরগাঁয়ে মির্

7

রাণীশংকৈলে দুর্যোগের সেতুতে জনদূর্ভোগে অতিষ্ঠ কৃষকরা ঢাল বেশ

8

যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

9

হরিপুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণে আনসার-ভিডিপির লিফলেট বি

10

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুলকে নিয়ে বিতর্কিত মন

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

৭ই নভেম্বর—ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর

13

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

হরিপুর সীমান্তে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

16

প্রকাশিত সংবাদের প্রতিবাদ--পীরগঞ্জে প্যানেল চেয়ারম্যান বিরু

17

নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নের জায়গার ব্যবস্থা করে দিবো--সাবে

18

“যারা স্বাধীনতাবিরোধী, তাদের হাতে দেশ নিরাপদ নয়” — মির্জা ফখ

19

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

20