মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Jun 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

চার আসামির স্বীকারোক্তি-পাওনা টাকা পরিশোধ এড়াতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা

জাগরণ বিডি অনলাইন ডেস্ক: মুন্সিগঞ্জের গজারিয়ায় পাওনা টাকা পরিশোধ এড়ানো এবং ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি গোপন রাখার উদ্দেশ্যে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (৩১ মে) পিবিআই মুন্সিগঞ্জ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে, শুক্রবার (২৯ মে) গজারিয়া উপজেলার বড় ভাটেরচর এলাকার ফুলদী নদী থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর ৩০ মে তদন্তভার গ্রহণ করে পিবিআই মুন্সিগঞ্জ।
গ্রেপ্তারকৃতরা হলেন—গজারিয়া উপজেলার বড় ভাটেরচর এলাকার আবু কালাম (৪৮), জামাল হোসেন (৪৪), রাসেল মিয়া (৪৪) ও আলামিন প্রধান (৫০)।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহান জানান, নিহত তরুণীর কাছে আবু কালামের ২৫ হাজার টাকা এবং রাসেল মিয়ার প্রায় ১০ হাজার টাকা পাওনা ছিল। এছাড়া জামাল হোসেনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল। এক আত্মীয় তাদের সম্পর্ক দেখে ফেলায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, জামাল হোসেনের সামাজিক সম্মানহানির আশঙ্কা এবং পাওনা টাকা পরিশোধ এড়ানোর উদ্দেশ্যে অভিযুক্তরা প্রায় ১৫ দিন আগে থেকেই হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, গত ২৬ মে সন্ধ্যার পর কৌশলে ওই তরুণীকে বড় ভাটেরচর এলাকার নদীর তীরে ডেকে নেওয়া হয়। পরে নৌকাযোগে নদীর ওপারে একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এরপর তার পরনের পোশাক গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফুলদী নদীতে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই আরও জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার পরবর্তী কার্যক্রম ও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

1

নির্বাচনকে ঘিরে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

রাণীশংকৈলে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

4

রাবিতে নির্বাচনে জামায়াতপন্থিদের ভরাডুবি

5

ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বা

6

তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও- নর্দান ইউনিভার্সিটির শিক্ষা

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

হরিপুরে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

12

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হাল

13

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুখোমুখি বিএনপি–জ

14

৭ই নভেম্বর—ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর

15

চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

18

হরিপুরে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স

19

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ মির্জা ফখরুল

20