মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরির হুমকি দেওয়া সেই সাবেক মেয়র গ্রেফতার

মোবারক আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করার হুমকি দিয়ে আলোচিত রাণীশংকৈল পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগ সভাপতি আলমগীর সরকারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাণীশংকৈল থানা পুলিশের একটি দল উপজেলার ভান্ডারা এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট–২’ অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে আলমগীর সরকার ক্ষমতার অপব্যবহার করে একাধিকবার সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছনার ঘটনায় আলোচনায় আসেন। অভিযোগ রয়েছে, তিনি এক সাংবাদিকের শার্টের কলার ধরে প্রকাশ্যে শাসিয়েছিলেন।

২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি পৌরসভার রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় এক স্থানীয় সাংবাদিককে হত্যার হুমকি দেন তিনি। এ সময় তিনি ইউএনও কার্যালয় ঘেরাও করে বক্তব্যে বলেন, “একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা হবে—তোমার মতো সাংবাদিককে শায়েস্থা করতে।”এই বক্তব্য দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এছাড়াও ২০২১ সালে দলীয় নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে তিনি পুনরায় যুবলীগ সভাপতির পদ ফিরে পান।

এ বিষয়ে রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান,
বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় আলমগীর সরকারকে গ্রেফতার করে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর হাল

1

হরিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও যুবলীগের তিন নেতা গ্রেফতা

2

নির্বাচন কীভাবে হবে রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্

3

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

4

গাজীপুরে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া ও সাগর–রুনি হত্যার বিচারসহ

5

৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করা শক্তিকে বর্জনের আহ্বান-----ম

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

সিরাজগঞ্জে মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন ও ক্যাথ-ল

8

টক অব দ্য কান্ট্রি: তর্কে জড়িয়ে আলোচনায় ডা. ধনদেব, যিনি ঠাকু

9

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্

10

পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনের কারা

11

বিএনপির রাজনৈতিক পরিণতি ও ভারসাম্যের রাজনীতি

12

ঢাকার ৮টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

13

সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই

14

অসময়ে বৃষ্টি রাণীশংকৈলে ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মুখে হতাশ

15

ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদ

16

রাণীশংকৈলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাত

17

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার

18

ঠাকুরগাঁওয়ে মামলার বাস্তব প্রতিবেদন না পাওয়ার অভিযোগ অসহায় এ

19

পীরগঞ্জে যুব ও সেচ্ছাসেবক দলের নেতার রুহের মাগফেরাত কামনায় দ

20