মোঃ কবিরুল ইসলাম কবির
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

“যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই ভোট দেব”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

মোঃ মোবারক আলী, স্টাফ রিপোর্টার :
একাত্তরের মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্ব—এ কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া কখনোই ঠিক হবে না।

মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একাত্তর আমাদের একটি নতুন দেশ ও ভূখণ্ড দিয়েছে, আমাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছে। এই একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্বই থাকবে না।
তিনি অভিযোগ করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরের ইতিহাস মুছে ফেলতে চায়। কিন্তু একাত্তরই আমাদের মূল ভিত্তি, এটাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যার ফলে জনগণের সিদ্ধান্ত গ্রহণে সমস্যা তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, “নির্বাচন পাঁচ বছর পর একবার আসে। ভোট হচ্ছে একটি আমানত। এই আমানতের খেয়ানত করা উচিত নয়। আমরা সেই ব্যক্তিকেই ভোট দেব, যে ব্যক্তি সঠিকভাবে ভোটের মর্যাদা রক্ষা করবে।”
ক্ষমতায় গেলে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করা হবে। শিশুদের জন্য উন্নতমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং হাসপাতালে উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে একটি বিমানবন্দর ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমানো হবে এবং নারীদের প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসে আয় করার সুযোগ তৈরি করা হবে।
সভায় জেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই ভোট দেব”—ঠাকুরগা

1

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

2

রাণীশংকৈলে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করায় পল্লী চিকিৎসককে জরি

3

স্বাধীনতাবিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, সজাগ থাকতে হবে

4

ঈদের দিনে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

রাণীশংকৈলে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

7

হরিপুরে-সাংবাদিকদের-সাথে-জামায়াতের-এমপি-প্রার্থীর-মতবিনিময়-

8

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটি’র পথসভার ব

9

চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

10

শাপলা কলি প্রতীকে এনসিপির সম্মতি

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

হরিপুরে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

নজরুল ইসলাম খান: বিএনপির নীরব কিন্তু প্রভাবশালী নেতা

15

চার আসামির স্বীকারোক্তি-পাওনা টাকা পরিশোধ এড়াতে তরুণীকে সংঘব

16

রাণীশংকৈল রাঙাটুঙ্গী ফুলবল মাঠ পরিদর্শন ও সীমানা প্রাচীর উদ্

17

রাজনীতি করে ধনী হইনি, পৈত্রিক সম্পদ বিক্রি করতে হয়েছে—মির্জা

18

হরিপুরে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্ত

19

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের বিদায়

20